মাতারবাড়ীর জন্য কয়লা নিয়ে ভিড়েছে আরেক জাহাজ

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৩:০৬ পিএম

ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ভিড়েছে আরেকটি জাহাজ। 

এনিয়ে গত দুই মাসে মাতারবাড়ীতে কয়লা নিয়ে পাঁচটি জাহাজ ভিড়ল। এসব জাহাজে করে তিন লাখ টনের বেশি কয়লা এসেছে।

পানামা পতাকাবাহী জাহাজটি শুক্রবার সকাল ১১ টার দিকে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের গভীর সমুদ্রের কৃত্রিম জেটিতে পৌঁছে। জাহাজটিতে প্রায় ৬৫ হাজার টন কয়লা রয়েছে। এর আগে গত ২৫ এপ্রিল ৮০ হাজার টন কয়লা নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়ে মাতারবাড়ীতে। 

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে তৈরি হচ্ছে ১২০০ মেগাওয়াট ক্ষমতার একটি তাপ বিদ্যুৎকেন্দ্র। এই কেন্দ্রের সঙ্গে বানানো হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর। 

আরও পড়ুন: পায়রায় পৌঁছেছে কয়লাভর্তি জাহাজ

জাপানের অর্থায়নে প্রায় ৫১ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে নানা ধরণের ভৌত অবকাঠামো তৈরি করে মাতারবাড়ীকে দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

চলতি বছরেই মাতারবাড়ীর কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করা হবে। 


একাত্তর/আরবি 

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে  বিদ্যুৎ কেন্দ্রের স্ক্যাপ ইয়ার্ডে (ভাঙারি গোডাউনে) এই আগুন লাগে।
কয়লার অভাবে উৎপাদন বন্ধের প্রায় এক মাস পর শুরু হলে মাতারবাড়ি বিদ্যুতকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন। 
কয়লা সঙ্কটে বন্ধ হয়ে গেলো কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিটে উৎপাদন। বৃহস্পতিবার থেকে বন্ধ হওয়া পুরোপুরি আমদানি নির্ভর ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এ বিদ্যুৎকেন্দ্র আবার...
কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে সমুদ্রপথে পাচারকালে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের বিদেশি বৈদ্যুতিক ক্যাবল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর