ওয়াগনার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বাইডেন: মুখপাত্র

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৬:২৩ পিএম

ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বাধীন ওয়াগনার গ্রুপ রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে শুক্রবার হোয়াইট হাউজের এক মুখপাত্র জানান। খবর: সিএনএন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাডাম হজ বলেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং মিত্র ও অংশীদারদের সাথে এই অগ্রগতির বিষয়ে পরামর্শ করছেন।

রুশ সামরিক নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্বের জেরে গত মাসের শেষের দিকে ইউক্রেনের বাখমুত শহর থেকে যোদ্ধাদের প্রত্যাহারের ঘোষণা দেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

শুক্রবার অনেকটা আকস্মিকভাবেই রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসে প্রিগোজিনের ওয়াগনার গ্রুপ। এরপরই রুশ বাহিনীর বিরুদ্ধেই লড়াই শুরু করে ওয়াগনার যোদ্ধারা। তারা এরই মধ্যে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডন ও ভোরোনেজ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, শনিবার সকালে প্রকাশিত একটি ক্লিপে দেখা গেছে বেশ কয়েকজন সৈন্যের সঙ্গে একটি চৌরাস্তায় দুটি ট্যাংক দাঁড়িয়ে আছে। এর অদূরে একটি সামরিক ট্রাক ও সাঁজোয়া যুদ্ধযান দেখা যায়। ভিডিওটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার সদর দপ্তরের কাছে ধারণ করা হয়েছে।

এদিকে ওয়াগনার গ্রুপ রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, কিছু ওয়াগনার সেনা ভোরোনেজ এলাকা দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এটা নিশ্চিতভাবেই মস্কোতে যাওয়ার রাস্তা।

ভোরেনেজ এলাকা রাজধানী মস্কো ও রোস্তভ-অন-ডনের মাঝে অবস্থিত।

ব্রিটিশ গোয়েন্দা বিভাগ বলছে, ওই বিদ্রোহ এখন রুশদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ বিদ্রোহ মূলত একটি সরাসরি সামরিক সংঘর্ষ। ওয়াগনার গ্রুপ দুইটি স্থান দিয়ে ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশ করেছে।

এদিকে, ওয়াগনার গোষ্ঠীর প্রধান প্রিগোজিন রুশ সামরিক নেতৃত্বকে উৎখাত করার ঘোষণা দেওয়ার পরে মস্কোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মস্কোভা নদীতে সকল নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে মস্কোগামী এম৪ হাইওয়েও।


একাত্তর/জো

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর