আমেরিকার তৈরি হার্টের রিংয়ের দাম কমলো

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৭:০৩ পিএম

আমেরিকার তৈরি তিন ক্যাটাগরির হার্টের রিংয়ের দাম ১৫-২০ হাজার টাকা কমানো হয়েছে। পহেলা সেপ্টেম্বর থেকে তা কার্যকর হবে।

রোববার বিকেলে এক খবর জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ইউসুফ।

জানা গেছে, জীবনরক্ষাকারী মেডিক্যাল ডিভাইস উৎপাদন ও সরবরাহে দেশের শীর্ষ দুই প্রতিষ্ঠান অ্যাবোট ল্যাবরেটরিজ এবং বোস্টন সায়েন্টিফিল। তাদের সঙ্গে আলোচনা করে প্রতিটি রিংয়ে ১৫ থেকে ২০ হাজার টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ডিজিডিএ। 


বৈঠক শেষে ডিজিডিএ’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, হার্টের রিংয়ের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুযায়ী রিংয়ের দাম নির্ধারণ করা হচ্ছে। নির্ধারিত দামের অতিরিক্ত কোনোভাবেই নেওয়া যাবে না।

ডিজিডিএ মহাপরিচালক বলেন, বোস্টনের কর্মকর্তারা বলেছেন যে, তারা আমাদের প্রস্তাবের বিষয়ে তাদের সিদ্ধান্ত পরে জানাবেন। আমরা একই মূল্য ভারতেও বজায় রাখার প্রস্তাব দিয়েছি, তারা সম্মত হয়েছে।

আরও পড়ুন: হার্টের রিং কি এবং কেন?

অ্যাবোট ল্যাবরেটরিজের উৎপাদিত রিংগুলোর একটি এক্সিয়েন্স প্রাইম। বাংলাদেশে সর্বাধিক ব্যবহৃত স্টেন্টগুলোর মধ্যে একটি। এর মূল্য ৫৬১ ডলার থেকে ৪২৫ ডলার নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, বর্তমানে বাজারে রিংয়ের দাম ৬২ হাজার থেকে ৪৭ হাজারে হয়েছে। দাম কমেছে ১৫ হাজার টাকা। একইসঙ্গে সর্বোচ্চ মূল্য ৮৪ হাজার ৮০০ টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার ৭৫৪ টাকা।


একাত্তর/এসি

২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর