কয়লা সঙ্কট মিটেছে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু

আপডেট : ২৫ জুন ২০২৩, ১০:২৫ পিএম

কয়লা সঙ্কটে ২০ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রা। রোববার বিকেল চারটা পাঁচ মিনিটে এ  তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। পরে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

কেন্দ্রটি চালু রাখতে কয়লা সঙ্কট মিটেছে উল্লেখ করে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এএম খোরশেদুল আলম জানিয়েছেন, বাংলাদেশ ও চীনের যৌথ মালিকানার এই বিদ্যুৎ কেন্দ্রটি পুরো ক্ষমতা অনুযায়ী চালাতে দিনে প্রায় ১৩ হাজার টন কয়লা প্রয়োজন হয়। 

এরিমধ্যে ৪০ হাজার টন কয়লা জাহাজ থেকে খালাস করা হয়েছে। ঈদের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাহিদা অনুযায়ী কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটও চালু হবে। আপাতত দুটি ইউনিটের একটি চালু করা হলো। অপরটি চালু করতে আরও কয়েকদিন সময় লাগবে।

তিনি জানান, প্রথম জাহাজে ৪০ হাজার টন কয়লা এসেছে। দুই এক দিনের মধ্যে পরের জাহাজটিও পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র সরকারের মহাপরিকল্পনার প্রথম বড় বিদ্যুৎ কেন্দ্র। যা সার্বক্ষণিক বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। তবে এটি বন্ধ থাকলে বসিয়ে রেখেই মোটা অংকের ঋণের কিস্তি গুনতে হয়। ঈদের সময় বিদ্যুতের চাহিদা কম থাকায় শুধু প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ দেয়া হবে। ঈদের পর চাহিদা অনুযায়ী দ্বিতীয় ইউনিট থেকেও কম খরচে বিদ্যুৎ মিলবে।

বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান জানিয়েছেন, সকালে বিদ্যুৎকেন্দ্রটির বয়লার চালু করা হয়। সকাল থেকে চিমনি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। টারবাইনে কয়লা লোড দেওয়া শেষ হয়েছে বিকাল ৪টায়। এর পাঁচ মিনিট পর  সময় একটি ইউনিটে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে যা সরাসরি যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

তিনি আরও বলেন, গত রাত থেকেই বিদ্যুৎ উৎপাদনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলাম।

আরও পড়ুন: এক কোটি পরিবার ৩০ টাকা দরে চাল পাবে

প্রসঙ্গত, ডলার সঙ্কটের কারণে বকেয়া পরিশোধ করতে না পারায় দেখা দেয় কয়লা সঙ্কট। যার ফলে গত ২৫ মে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুই ইউনিটের একটি বন্ধ হয়ে যায়। বাকি কয়লা দিয়ে অপর ইউনিটটি কিছু দিন চালানোর পর পাঁচ জুন সেটিও বন্ধ হয়ে যায়।


একাত্তর/এসি

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
বাংলাদেশের বিদ্যুৎ খাত, অবকাঠামোগত পলিসি এবং কূটনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত অপচেষ্টা চলছে।
চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর