বিদ্রোহের পর প্রথম দেখা গেল পুতিনকে

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:৪৮ পিএম

ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বিদ্রোহ অবসানের একদিন পর রাশিয়ার সরকারি টেলিভিশনে প্রথমবারের মত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে দেখা গেছে।

বিবিসির সংবাদদাতারা বলছেন, পুতিন ও তার সরকার যে তাদের স্বাভাবিক কাজকর্মে করে যাচ্ছেন এমন চিত্রই তুলে ধরা হচ্ছে টিভিতে।

ক্রেমলিন সোমবার ভ্লাদিমির পুতিনের একটি ভিডিও বক্তৃতা অনলাইনে পোস্ট করে।

বিদ্রোহ অবসান এবং ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোজিনের রাশিয়া ত্যাগের পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট পুতিনকে কোন ভিডিওতে দেখা গেল।

টিভিতে প্রচার হওয়া ভিডিওতে একটি যুব শিল্প ফোরামে আগত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্টকে ভাষণ দিতে দেখা যায়। এতে তিনি ওয়াগনার গ্রুপ সংশ্লিষ্ট ঘটনাবলীর কোন উল্লেখ করেননি। তবে ভাষণটি কখন রেকর্ড করা হয়েছে তা স্পষ্ট নয়।

প্রেসিডেন্ট পুতিন আজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে ফোনেও কথা বলেছেন বলে ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়।

আরও পড়ুন: প্রিগোজিন লাপাত্তা, সবশেষ দেখা গেছে রোস্তভে

বিবৃতিতে ওয়াগনার বিদ্রোহের প্রতি ইঙ্গিত করে বলা হয়, ইরানি প্রেসিডেন্ট রুশ নেতৃত্বের প্রতি তার পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর