ক্যালিফোর্নিয়ার পাহাড়ে মিললো নিখোঁজ অভিনেতার দেহাবশেষ

আপডেট : ২৮ জুন ২০২৩, ১১:৪৪ এএম

ক্যালিফোর্নিয়ার একটি পাহাড়ে পাওয়া দেহাবশেষ ব্রিটিশ অভিনেতা জুলিয়ান স্যান্ডসের বলে নিশ্চিত করা হয়েছে, যিনি জানুয়ারিতে ভ্রমণে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।

শনিবার পথচারীরা তার দেহাবশেষ খুঁজে পাওয়ার পর তাকে সনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

৬৫ বছর বয়সী স্যান্ডস অস্কারবিজয়ী চলচ্চিত্র এ রুম উইথ এ ভিউ এবং টিভি নাটক ২৪ এন্ড স্মলভিলে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত ছিলেন।

তার অন্যান্য কৃতিত্বের মধ্যে রয়েছে দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু, যেখানে তিনি ড্যানিয়েল ক্রেগের বিপরীতে অভিনয় করেন।

স্যান্ডস খারাপ আবহাওয়ার কারণে সান গ্যাব্রিয়েল পর্বতমালার বল্ডি বোল এলাকায় গত ১৩ জানুয়ারি নিখোঁজ হন। 

তবে সেসময় মারাত্মক ঝড়, তুষারপাত এবং হিমবাহ ধসের আশঙ্কায় বিমান ও স্থল অনুসন্ধান ব্যাহত হয়েছিল।

সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ বিভাগ বলেছে, সপ্তাহান্তে মাউন্ট বল্ডি এলাকায় পাওয়া দেহাবশেষ নিখোঁজ অভিনেতার বলে নিশ্চিতভাবে সনাক্ত করা হয়েছে।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো তদন্ত করে দেখা হচ্ছে। 

আরও পড়ুন: দিল্লিতে ড্রোন উড়িয়ে বাংলাদেশি নারী আটক

গত সপ্তাহে, এই তারকার পরিবার তাকে সনাক্ত করার চেষ্টা করার জন্য ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।

স্যান্ডস হাইকিংয়ে প্রচণ্ড আগ্রহী ছিলেন। তার বন্ধু এবং হাইকিং পার্টনার কেভিন রায়ান আগে বলেছিলেন, এটি তার একটি সত্যিকারের আবেগ ছিল এবং ‘সে আমার পরিচিত সবচেয়ে ভালো হাইকার ছিল’।


একাত্তর/এসজে

তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট হয়ে বহু হতাহতের ঘটনার পেছনে প্রতিপক্ষ ডিএমকে দলের ষড়যন্ত্র থাকতে পারে বলে অভিযোগ করেছে অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপাতির দল টিভিকে।
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের দুই কাউন্টিতে বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় বহু মানুষ ঘরছাড়া হয়েছে এবং ঐতিহাসিক চাইনিজ ক্যাম্প শহরের বড় অংশ পুড়ে গেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে কারফিউয়ের প্রথমদিনে বড় ধরনের কোনো সহিংসতা না ঘটলেও অব্যাহত রয়েছে গণগ্রেপ্তার।
ট্রাম্প যেই আইনের ভিত্তিতে ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন, তা শুধু বাইরের ‘আক্রমণ’ ঠেকাতে ব্যবহার করা হয়। দেশীয় আইন-শৃঙ্খলা রক্ষায় এই সামরিক বাহিনী ব্যবহারের ঘটনা বিরল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর