শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিং’ বিক্ষোভ সমাবেশের ডাক

আপডেট : ১২ জুন ২০২৫, ০২:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে কারফিউয়ের প্রথমদিনে বড় ধরনের কোনো সহিংসতা না ঘটলেও অব্যাহত রয়েছে গণগ্রেপ্তার। এখন পর্যন্ত প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৩৩০ জনই অবৈধ অভিবাসী। এদিকে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো যুক্তরাষ্ট্রে। এরমধ্যেই আগামী শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিং’ নামে বড় বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছে। 

দাউ দাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলেস শহর। টানা ছয়দিন ধরে চলা বিক্ষোভে উত্তাল শহরটিতে কারফিউ জারি করা হলেও থেমে নেই বিক্ষোভকারীরা। বুধবার কারফিউয়ের প্রথমদিনে বড় ধরনের কোনো সহিংসতা না ঘটলেও অব্যাহত রয়েছে গণগ্রেপ্তার। এখন পর্যন্ত প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে চলমান কারফিউর সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস । তিনি বলেন, কারফিউ জারির যে জরুরি ঘোষণাপত্রে সই করা হয়েছে  তাতে কোনও সময়সীমা নেই। যতক্ষণ প্রয়োজন হবে ততক্ষণ কারফিউ জারি থাকবে। অভিযান অব্যাহত থাকলে কারফিউ অব্যাহত থাকবে। বুধবার রাতে অনেককে গ্রেপ্তার করা হয়েছে তবে আমি আশা করছি এরপর আর গ্রেপ্তার করা হবে না।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে সহিংস বিক্ষোভের জেরে শহরটিতে এখন ইরাক ও সিরিয়ার চেয়ে বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছেন। 

মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের বরাতে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে বর্তমানে ৪ হাজার ৮০০ ন্যাশনাল গার্ড ও মেরিন সদস্য মোতায়েন আছেন। অন্যদিকে ইরাক ও সিরিয়ায় মোতায়েন রয়েছেন যথাক্রমে আড়াই ও দেড় হাজার মার্কিন সেনা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের কারণে ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া বিক্ষোভ এখন আর লস অ্যাঞ্জেলেসে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে পুরো যুক্তরাষ্ট্রে।

বুধবারও লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও শিকাগোসহ বহু শহরে বিক্ষোভ হয়। বিক্ষোভ নিয়ন্ত্রণে টেক্সাস অঙ্গরাজ্যের কিছু এলাকায়ও ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করা হয়েছে। এরমধ্যেই আগামী শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিং’ নামে বড় বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এ যাবৎকালের সবচেয়ে বড় গণজমায়েত হতে পারে এদিন। 

এআরএস
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর