মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২৩, ০৬:০৪ পিএম

নওগাঁয় ঈদের বিকেলে ভাইয়ের মোটরসাইকেলে চড়ে ঘুরতে বেরিয়ে চাকায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ছয়টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই উপজেলার থাউও গ্ৰামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরী রশ্মি খাতুন (১৪) ওই গ্ৰামের আব্দুর রাজ্জাকের মেয়ে। চাকায় ওড়না পেঁচিয়ে মোটরসাইকেল পড়ে গেলে রশ্মির বড়ভাই ফারুক হোসেন (২১) আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে ভাই ফারুকের সাথে ছোটবোন রশ্মি মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে ঘুরতে বের হন। নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় গ্রামের মোড়েই মোটরসাইকেলের পেছনের চাকায় রশ্মির ওড়না পেঁচিয়ে যায়। এতে মোটরসাইকেলের চাকা জ্যাম হয়ে দুই ভাইবোন মোটরসাইকেল নিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রশ্মিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ফারুকও সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে কিশোর নিখোঁজ

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় কিশোরীর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসজে

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর