ইউক্রেনের নিষিদ্ধ মাইন ব্যবহারের প্রমাণ পাওয়ার দাবি

আপডেট : ৩০ জুন ২০২৩, ১০:৫৫ পিএম

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন নিষিদ্ধ ল্যান্ডমাইন ব্যবহার করছে বলে অভিযোগ করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। উদ্বেগ জানানোর পাশাপাশি অবিলম্বে এটির ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে তারা। 

শুক্রবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় বাহিনী ১৯৯৭ সালের মাইন ব্যান চুক্তি লঙ্ঘন করে গত বছর হাজার হাজার অ্যান্টিপারসোনেল মাইন পুঁতেছে বলে প্রমাণ পেয়েছে এইচআরডব্লিউ। 

এই মাইনগুলোকে অত্যন্ত ক্ষতিকর বলে বিবেচনা করা হয়, কেননা এগুলো নির্বিচারে সৈন্য এবং বেসামরিক নাগরিকদের ক্ষতি করে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনজুড়ে কমপক্ষে ১৩ ধরণের অ্যান্টিপারসোনেল মাইন ব্যবহার করেছে রুশ বাহিনী। এগুলো বেসামরিক মানুষকে হত্যা ও পঙ্গু করেছে।

এইচআরডব্লিউ পূর্ব ইউক্রেনে পাওয়া রকেটের অবশিষ্টাংশের ছবি পরীক্ষা করেছে, যেগুলো পিএফএম-১এস অ্যান্টিপারসোনেল মাইন পোঁতার জন্য একচেটিয়াভাবে ব্যবহৃত হয়।

এসব অবশিষ্টাংশে পাওয়া হাতে লেখা নোটে ‘মৃত্যু কামনা’ করে বার্তা দেয়া হয়েছে, যেগুলো ইউক্রেনীয় বিভিন্ন সংস্থা যুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করতে লিখেছিল বলে ধারণা করা হচ্ছে। 

এইচআরডব্লিউ দাবি করেছে, গত বছর পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামের কাছে রাশিয়ান-অধিকৃত অঞ্চলে রকেট দিয়ে এই মাইন ছুড়েছিল ইউক্রেন।

মাইন বিস্ফোরণে একজনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির পা বিচ্ছিন্নসহ ১১ জন বেসামরিক লোকের প্রাণহানির ঘটনা রেকর্ড করেছে তারা। 

হিউম্যান রাইটস ওয়াচ-এর অস্ত্র পরিচালক স্টিভ গুজ বলেন, ‘একটি দ্রুত, স্বচ্ছ, এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত এখন এবং ভবিষ্যত প্রজন্মের ইউক্রেনীয়দের জন্য সুদূরপ্রসারী সুবিধা এনে দিতে পারে।’

ইউক্রেনের বিরুদ্ধে জানুয়ারিতেও এই অভিযোগ এনেছিল এইচআরডব্লিউ। তখন বিষয়টি ইউক্রেনীয় কর্তৃপক্ষকে জানানো হলে, তদন্ত করার আশ্বাস দিয়েছিল তারা। 

আরও পড়ুন: কিশোর হত্যায় ফ্রান্সজুড়ে বিক্ষোভের তৃতীয় দিনে গ্রেপ্তার ৬৬৭

মার্কিনভিত্তিক সংগঠনটি বলছে, সাম্প্রতিক কয়েকটি প্রমাণ নিয়ে ইউক্রেন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনও প্রতিক্রিয়া জানায়নি।

মস্কো ১৯৯৭ সালের মাইন নিষিদ্ধ করার চুক্তিতে যোগ দেয়নি। তবে ২০০৫ সালে ইউক্রেন চুক্তিতে সই করে।


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর