ভূমধ্যসাগরে ভাসমান ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার

আপডেট : ২৬ জুন ২০২১, ০৯:৫১ এএম

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাবার পথে ভাসমান অবস্থায় ২৬৭ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। খবর এএফপির। 

উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও তিনজন মিশরের নাগরিক রয়েছে। বৃহস্পতিবার ভোরে তিউনিসিয়ার কোস্টগার্ড এসব ইউরোপে অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে।  

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, নৌকা ভেঙে যাওয়ার কারণে তারা উপকূলে আটকা পড়ে। 

তিউনিসিয়ার কোস্টগার্ড তাদের উদ্ধার করে লিবিয়া সীমান্তের কাছাকাছি তিউনিসিয়ান আইসল্যান্ড জেরবার একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করে। 

লিবিয়া থেকে চোরাইপথে ইউরোপে যাওয়ার সময় ভাসমান অবস্থায় নিয়মিত উদ্ধার হয় বিভিন্ন দেশের নাগরিকরা। এ বছরের জানুয়ারিতে হাজারেরও বেশি মানুষ আটকা পড়েন তিউনিসিয়ায়। 

এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২১ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১ হাজার অভিবাসনপ্রত্যাশী লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছেন। গত বছরের থেকে এই সংখ্যা প্রায় ৭০ শতাংশ বেশি। 


একাত্তর/আরএইচ

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর