মুক্তির আগেই বিতর্ক ছড়াচ্ছে ‘৭২ হুরাইন’

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৪:০০ পিএম

দ্য কাশ্মীর ফাইলস আর দ্য কেরালা স্টোরি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় না থামতেই এবার আরেকটি সিনেমা নিয়ে শুরু হয়ে গেছে আলাপ। অশোক পণ্ডিত প্রযোজিত, সঞ্জয় সিং পুরান পরিচালিত বলিউড সিনেমা ‘৭২ হুর’ নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক।

সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে জঙ্গি ও সন্ত্রাসবাদের আগুন। কিন্তু কখনো কি কেউ ভেবে দেখেছে যে, এই জঙ্গিরা কারা, কোথা থেকে আসে? জঙ্গি বা সন্ত্রাসীরা কোন এলিয়েন নয়, সাধারণ মানুষ যারা আমার আপনার মতো দেখতে, যারা আমাদের মধ্য থেকে উঠে ভয়ঙ্কর পথ বেছে নেয়।

ধর্ম ও জিহাদের নামে জঙ্গিদের মন এতটাই বিষাক্ত যে, নিরীহ মানুষ হত্যা ও গণহত্যা করার আগে তারা একবারও ভাবে না। তাদের চিন্তাভাবনা তাদের অন্যদের থেকে আলাদা করে। আর এই বিষয়টিকে ঘিরে আবর্তিত হয়েছে ’৭২ হুরাইন’ ছবির কাহিনী। 

image


জঙ্গিদের প্রশিক্ষণের সময় বলা হয়, মৃত্যুর পরে ৭২ জন হুর জন্নাতে তাদের সেবা করবে। এই অবস্থায় মৃত্যুর পর এসব সন্ত্রাসীরা ৭২ হুর বা সুন্দরী কুমারী মেয়েদের দিয়ে সব ধরনের সেবা নেয়ার স্বপ্ন দেখতে থাকে এবং সেই লোভে জঙ্গিবাদের নৃশংস ঘটনা ঘটাতে পিছপা হয় না। 

‘৭২ হুরাইন’ ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ৭ জুলাই। পবন মালহোত্রা এবং আমির বশির অভিনীত ছবিটি গোয়ায় ২০১৯ সালে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে ভারতীয় প্যানোরামা বিভাগে প্রিমিয়ার হয়, যেখানে এটি গান্ধী মেডেল পুরস্কারও পেয়েছিলো।

image


২০২১ সালে সঞ্জয় পুরান সিং চৌহান এই চলচ্চিত্রটির জন্য সেরা পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। ছবির প্রযোজক গুলাব সিং তানওয়ার বলেন, ৭২ হুরাইন একটি নিখুঁত গল্প যেখানে দেখানো হয়েছে, কীভাবে ধর্মের নামে কাল্পনিক গল্পগুলো শুনিয়ে  নিরপরাধ ও সাধারণ মানুষকে নৃশংস সন্ত্রাসীতে রূপান্তরিত করার জন্য বিক্রি করা হয় বছরের পর বছর।

অনেকটা ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার মতই '৭২ হুরাইন' নিয়েও এরিমধ্যে ভারতজুড়ে বিতর্কের ঝড় তুলতে শুরু করেছে। সেন্সর বোর্ডে এই সিনেমার বেশ কিছু দৃশ্য ও সংলাপে কাঁচি পড়েছে। যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন ছবির প্রযোজক।


একাত্তর/এসজে

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর