অতি গরম আর অনাবৃষ্টিতে কাঁচা মরিচের ফলনে ধস

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১০:১৪ এএম

কাঁচা মরিচের ঝালে বাজার গরম। গেলো মাসের প্রচণ্ড তাপদাহ ও সময়মতো বৃষ্টি না হবার ফলে মরিচের ফলন বিপর্যয় হয়েছে। কৃষক বলছেন, এবার চার ভাগের একভাগ ফলনও হয়নি।

ছোট বড় ৮১টি মরিচের ওজন ১০০ গ্রাম। আড়তেই এর গড় দাম ৪৫ টাকা। অর্থ্যাৎ প্রতি পিস কাঁচা মরিচের দাম পড়েছে ৫০ পয়সা। ঢাকার বাজারে নয়। 

image


এই দৃশ্যপট রোববার সকালে মরিচের আবাদ ও বাণিজ্যের জন্য বিখ্যাত ঢাকার পাশের জেলা মানিকগঞ্জের ঝিটকা বাজারের আড়তে। 

ঝিটকার হাটে কৃষক বস্তায় বস্তায় কাঁচা মরিচ বিক্রি করতে আসতেন। কিন্তু এখন হাতের ব্যাগে করে যৎ সামান্য মরিচ নিয়ে বাজারে আসছেন। 

পুরো ক্ষেতজুড়ে কেউ পেয়েছেন দুই কেজি, কেউ পাঁচ কেজি, কেউ আবার সাত কেজি। সেই মরিচ মানিকগঞ্জেই কৃষকরা বিক্রি করছেন ৪১০ থেকে ৪৫০ টাকায়। 

image


বাজার ছেড়ে কাঁচা মরিচের ক্ষেতে গিয়ে দেখা মিললো কুঁকড়ে যাওয়া হাজারও গাছের। বেশিরভাগ গাছে ফুল এলেও মরিচ ধরেনি। যার কারণে মরিচের ফলনে ধস নেমেছে। 

গেলো এপ্রিল-মে ও জুনের আট তারিখ পর্যন্ত সময় ছিলো বৃষ্টিহীন। এতে মরিচ গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশিরভাগ গাছ মরে গেছে বা ফুল হয়নি।

এখন আবার শুরু হয়েছে টানা বৃষ্টি। কৃষকের নতুন শঙ্কা জমে থাকা পানিতে এবার বাকি সব গাছও নষ্ট হবে। এতে করে চলতি মৌসুমে কাঁচা মরিচের ফলন নিয়ে চিন্তায় আছেন তারা। 

image


কেবল মানিকগঞ্জ নয়, জানা গেছে মরিচ উৎপাদনের আরেক এলাকা পাবনা ও বগুড়াতেও এবার একই অবস্থা। ফলে কাঁচা মরিচের এই সঙ্কট হতে পারে দীর্ঘ মেয়াদি।

পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গেও কাঁচা মরিচের ঝাল বেশি। সেখানেও অতি গরমের কারণে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ফলনে ধস নেমেছে। আশা করা হচ্ছে ১৫ দিনে বদলে যাবে দৃশ্যপট।


একাত্তর/এসি

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে, অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এই সুবিধা কাজে লাগিয়ে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে সাত কোটি ১৮ লাখ...
ঘরে বসেই কোটি টাকা আয়ের স্বপ্ন, কয়েকদিনেই বিনিয়োগ হবে দ্বিগুণ, কোটিপতি হতে এ ব্যবসায় যুক্ত করতে হবে; এভাবেই অনলাইনে ফিরে এসেছে এমএলএম বাণিজ্য।এমটিএফইর প্রতারণার পর এখন জানা যাচ্ছে, অতীতেও এধরণের...
বাংলাদেশের কাছ থেকে নেয়া ঋণের মধ্যে ৫০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে অর্থনৈতিক দুরবস্থায় নিমজ্জিত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। সোমবার দেশটি ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক...
পেঁয়াজের দাম সহনীয় রাখতে আমদানির ক্ষেত্রে পণ্যটির ওপর শুল্ক-কর প্রত্যাহার চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরকে) চিঠি পাঠিয়েছে ট্যারিফ কমিশন। পেঁয়াজ আমদানিতে বর্তমানে ৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ৫...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর