হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১১:৪২ এএম

হজ পালন শেষে বাংলাদেশ থেকে যাওয়া প্রায় সোয়া লাখ হাজির ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরবের মদিনা মনোয়ারা বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইট ৪১৯ জন হাজি নিয়ে ঢাকায় পৌঁছেছে।

সোমবার সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৪১৯ জন হাজিকে নিয়ে সকাল সোয়া সাতটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি প্রথম ফ্লাইটটি অবতরণ করেছে।

সোমবার আরও তিনটি ফ্লাইট আসবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ছাড়াও সৌদি ও ফ্লাইনাসের ফ্লাইটে করেও ফিরবেন হাজিরা।

হজ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরতে পারায় আবেগপ্রবণ হয়ে পড়েন অনেক হাজি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, এবছর বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে হজ পালনে যান। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী পরিবহন করে। সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী পরিবহন করে।

তিনি আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইনস যাত্রীদেরও জমজমের পানি দেয়া হচ্ছে।

হজ চলাকালীন সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৪৩ জন হজযাত্রী। এরমধ্যে পুরুষ ৩৫ জন এবং ৮ জন নারী।


একাত্তর/জো

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০,৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৯০টি ফ্লাইটে মোট ৩৬,১৫৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে আজ মধ্যরাত থেকে বাংলাদেশ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর