সংলাপে মার্কিন প্রতিনিধিদের ভুল ধারণা দূর হবে: মোমেন

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৮:১০ পিএম

নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধিদল ঢাকায় আসছেন, সংলাপের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে তাদের ভুল ধারণা দূর হবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। 

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের আলাপকে স্বাগত জানায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে যে উচ্চ পদস্থ কূটনীতিকরা বাংলাদেশে আসছেন, তাদের সাথে সংলাপে বাংলাদেশ সম্পর্কে ভুল ধারনা দুর হবে।

তবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‌্যাবের কয়েকজন সদস্যের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠবে কিনা তা ওই দেশটির বিষয় বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, র‌্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পুরোটাই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্বদিচ্ছার উপর নিভর করে।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক একজন আন্ডার সেক্রেটারির নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটির আগামী সপ্তাহে ঢাকা সফরের কথা রয়েছে। 

প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার সংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়া, অর্থনীতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ডব্লিউ ফার্নান্দেজ এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু রয়েছেন।

সফরকারীরা রাজনৈতিক নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ সম্পর্কে ভুল ধারনা দেয়া হয়েছিল। যেই প্রচেষ্টা এখনো চলছে

নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন ভিসা নীতি নিয়ে সরকার চিন্তিত নয় বলেও জানান তিনি। 


একাত্তর/আরবি 

বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ ও চীন একটি সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা আজ চলমান দ্বিপাক্ষিক অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় নির্মমভাবে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর দেহাবশেষ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর...
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দেশ তুরস্ক, বেলজিয়াম ও ইথিওপিয়া সফরের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেছেন।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর