প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৬:১৬ পিএম

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের এক যাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে দশটার দিকে বড়াইগ্রামের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম ঢাকার আমিনবাজার এলাকার আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোরের দিক থেকে প্রাইভেটকারে করে ঢাকার আমিনবাজারে ফিরছিলেন আব্দুল করিম। পথে বনপাড়া-হাটিকমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তার প্রাইভেটকারের। এতে আব্দুল করিম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দুই বাসের সংঘর্ষে পোশাককর্মীর হাত বিচ্ছিন্ন, আহত ১৫

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর