যশোরে বাসের ধাক্কায় ইজিবাইকের সাত যাত্রী নিহত

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৯:৪১ পিএম

যশোরে বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা শিশুসহ সাত জন নিহত হয়েছেন। তাদের মধ্যে এক পরিবারের তিন শিশু রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর সদরের লেবুতলা তেঁতুলতলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের যমজ দুই ছেলে হোসেন ও হোসাইন (২), মেয়ে খাদিজা (৭), একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০) এবং অন্য দুই জন অজ্ঞাত।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর হোসেন নামে স্থানীয় মুদি দোকানী বলেন, যশোর থেকে একটি ইজিবাইক সাতজন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে আসছিলেন। পথে ওই স্থানে আসলে ইজিবাইকটি ডানে একটি বাইপাস সড়কে নামতে যায়। এসময় একটি বাসটি তাদের পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ছয় জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। 

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান বলেন, মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, বাস ও ইজিবাইকটি পুলিশ জব্দ করা হয়েছে। 


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর