চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৩:২৯ পিএম

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে চট্টগ্রামে। সেই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬৬১ জন। এর মধ্যে শিশুই আছে ১৫৪ জন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আতঙ্কিত না হয়ে সচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে।

বাবা অসুস্থ থাকায় ১৬ বছরের আনিস পরিবারের ঈদের খরচ যোগাতে দিনমজুরের কাজ করতে গিয়েছিল উখিয়া থেকে আলীকদমে। সেখানেই ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বুধবার চমেক হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার মারা যান আনিস।

পরিবারের উপার্জনক্ষম বড় ছেলেকে হারিয়ে দিশেহারা আনিসের পরিবার।

গত একমাসে চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। তারমধ্যে গত সাতদিনেই মারা গেছেন ৪ জন।

গত ৪৮ ঘণ্টায় নতুন করে ৭৪ জন আক্রান্তের পাশাপাশি চলতি বছরে এখন পর্যন্ত ৬৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকরা বলছেন, ভয় পাওয়ার কিছু নেই। জ্বর হলেই, দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজীব পালিত বলেন, আমাদের প্রতিটি মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের একটা কর্নার করে রাখা হয়েছে। সেখান থেকে যেন এ রোগের আর বিস্তার না হয়, সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. লিয়াকত আলী খান বলেন, ডেঙ্গুর লক্ষণ দেখা গেলেই কালক্ষেপণ না করে চিকিৎসকের কাছে নিয়ে আসা প্রয়োজন। পরিবারের সদস্যদের এ বিষয়ে সচেতন হতে হবে।

আর সিভিল সার্জন বলছেন, বৃষ্টির কারণে নগরীতে এবার এডিস মশা বাড়ছে। 

সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, বিভিন্ন নির্মাণাধীন ভবন, কল-কারখানাসহ যেসব জায়গায় পানি জমার সম্ভাবনা রয়েছে- সেসব জায়গায় নজরদারি করছি।

সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গুরোধে জনবল বাড়িয়ে নগরীতে ওষুধ ছিটানোর পাশাপাশি অসচেতন ভবন মালিককে শাস্তির আওতায় আনছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা এম এ হাশেম বলেন, ডেঙ্গু নিধন কার্যক্রমে আমরা জনবল বাড়িয়েছি।

এনিয়ে কীটতত্ত্ববিদ জানান, নগরে মশার ওষুধ ছিটানো হয় দিনের বেলায়। কিন্তু মশার ওষুধ ছিটানোর উপযুক্ত সময় সন্ধ্যা।

আরও পড়ুন: নিজে আক্রান্ত হয়েও ডেঙ্গু রোগীদের সেবায় ফ্লোরা

চট্টগ্রামের জেলা কীটতত্ত্ববিদ এন্তেজার ফেরদৌস জানান, অ্যাডাল্ট মশা মারার জন্য ফগিং করতে হবে সন্ধ্যায়। সেটা করতে হবে- হটস্পটে।

নগরীর আগ্রাবাদ, কদমতলী, বহদ্দারহাট, হালিশহর, সিডিএ আবাসিক এলাকাসহ বেশ কয়েকটি এলাকা বেশি ডেঙ্গুপ্রবণ বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

একাত্তর/আরএ

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর