ভারতের নামি অভিনেতা অনুপম খের, যার রয়েছে নানামুখী প্রতিভা ও গুণ। এরিমধ্যে নিজ দেশে গন্ডি ছাড়িয়েও গোটা বিশ্বের সেলুলয়েডে একজন চরিত্রাভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। সেই অনুপম খের এবার দারুণ চমক দেখালেন কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করে।
গেলো শুক্রবার টুইটারে একটি শর্ট ভিডিও ঘিরে হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। ভিডিওটি টুইট করেন অনুপম খের। ভিডিওর ব্যক্তি যে আসল রবীন্দ্রনাথ ঠাকুর নন, তা বুঝতে পারেননি কেউই। পলে লেখা আর ভালো করে দেখার পর জানা গেলো ভিডিওর ব্যক্তিটি অনুপম নিজেই।
এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে বড় পর্দায় আসছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। দ্য কাশ্মীর ফাইলসের পর আবার একটি ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে অনুপম খেরকে। এই মুহূর্তে তিনি মেট্রো ইন ডিনো এবং দ্য ভ্যাকসিন ওয়ারসহ বেশ কিছু ছবি নিয়ে ব্যস্ত।
তাহলে কী এরপর রবি ঠাকুরের বায়োপিকে দেখা যাবে অনুপম খেরকে? এনিয়ে টুইটার পোষ্টে তিনি কিছু জানাননি। ছবির নাম, বিষয়বস্তু এবং মুক্তির তারিখ কোনটাই প্রকাশ্যে আনেননি অনুপম খের। তবে জানিয়েছেন, এটি তাঁর ক্যারিয়ারের ৫৩৮তম ছবি।

কবিগুরুর লুকে অনুপমকে দেখে চেনা দায়! ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেই ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই পোশাক পরে দেখা যাচ্ছে অভিনেতাকে। অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সাদা চুল, লম্বা দাড়ি, প্রস্থেটিক মেকআপে সাজানো হয়েছে অভিনেতাকে।
আরও পড়ুন: হত্যার পর স্ত্রীর মাথার মগজ দিয়ে 'টাকো', খুলি দিয়ে অ্যাশট্রে
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘সখী, ভাবনা কাহারে বলে’। টুইটে অনুপম খের লেখেন, আমি আমার ৫৩৮ তম প্রজেক্টে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রিত করতে পেরে আনন্দিত। যথাসময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করব। এটা আমার সৌভাগ্য যে আমি পর্দায় গুরুদেবকে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি!
