হত্যার পর স্ত্রীর মাথার মগজ দিয়ে 'টাকো', খুলি দিয়ে অ্যাশট্রে

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০১:২৫ এএম

স্ত্রীকে হত্যার পর তার মাথার মগজ খেয়ে ফেলা এবং মাথার খুলি দিয়ে অ্যাশট্রে (ছাইদানি) তৈরি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেক্সিকো পুলিশ।

শনিবার স্পেনের অন্যতম জনপ্রিয় পত্রিকা মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, গেলো ২৯ জুন মেক্সিকোর পুয়েবলা রাজ্যে এ ঘটনা ঘটেছে। 

অভিযুক্ত আলভারো 'এন' নামের ওই নরখাদক 'ক্যানিবাল অফ লা রিসারসিয়ন' নামেও পরিচিত। 

সংশ্লিষ্টরা বলছেন, স্ত্রী মনসেরাতকে হত্যার সময় তিনি মাদকের প্রভাবে ছিলেন। পাশপাশি তিনি সান্তা মুয়ের্ত বা মৃত্যু দেবির উপাসক ছিলেন বলেও ধারণা করা হচ্ছে। 

এদিকে পাঁচ কন্যা সন্তানের জননী মনসেরাতের পরিবার খুনি আলভারোকে ছেড়ে দেয়ার আশঙ্কা করছে। যদিও পুলিশ জানিয়েছে, তদন্ত চলাকালীন আগামী দুই মাস সান মিগুয়েল কারাগারে রাখা হবে আলভারোকে। 

জিজ্ঞাসাবাদে ওই অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের জানিয়েছেন, তাকে সান্তা মুয়ের্ত এবং শয়তান এ হত্যার নির্দেশ দিয়েছিলেন।

স্ত্রীকে হত্যার দুই দিন পর এ নরখাদক তার এক সৎমেয়ের সাথে যোগাযোগ করে এবং ঘটনা খুলে বলে। 

পুলিশ আরও জানায়, হত্যার পর আলভারো তার স্ত্রীর দেহ টুকরো টুকরো করে ফেলেন এবং দেহাবশেষ প্লাস্টিকের ব্যাগে রেখে দেন। ব্যাগগুলোর মধ্যে কিছু কিছু ব্যাগ বাড়ির পেছনের একটি খাদে ফেলা হয়েছিল, আর বাকিগুলো বাড়িতেই রাখা হয়েছিল।

image

মেক্সিকান টাকো

একাধিক সূত্রের দাবি, হত্যার পর আলভারো তার স্ত্রীর মাথার মগজ দিয়ে 'টাকো' বানিয়ে খেয়েছেন বলে স্বীকার করেছেন এবং মাথার খুলি দিয়ে অ্যাশট্রেও তৈরি করেন।

'টাকো' একটি ঐতিহ্যবাহী মেক্সিকান খাবার। গরুর মাংস, শুয়োরের মাংস, মুরগির মাংস, সামুদ্রিক খাবার, মটরশুটি, শাকসবজি এবং পনিরসহ বিভিন্ন ধরনের ফিলিংস দিয়ে টাকো তৈরি হয়। 


একাত্তর/আরবিএস  

ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় এক নাটকীয় মোড় এসেছে। পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে সাময়িকভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর