আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশে গণতন্ত্র থাকে: আরাফাত

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৯:৪৪ পিএম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত সোমবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার রজনীগন্ধা সুপার মার্কেট এবং এর চারপাশের এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন।

এ সময় অধ্যাপক আরাফাত বলেন,‌ এলাকার মানুষের সমস্যার কথা শুনে আপনাদের সঙ্গে পরামর্শ করে সেই সমস্যাগুলো একটি একটি করে সমাধানের চেষ্টা করব।

তিনি বলেন, যতগুলো বস্তি আছে, যেখানে নিম্ন আয়ের মানুষের বসবাস করেন, তাদের যে সমস্যাগুলো আছে, সব সমস্যার সমাধান ধীরে ধীরে আমাদের করতে হবে।

যত বেশি মানুষ ভোট দিতে আসবে নৌকা তত বেশি ভোট পাবে উল্লেখ করে মোহাম্মদ এ আরাফাত বলেন, ঢাকা-১৭ আসনের এই নির্বাচনের মাধ্যমে গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দেব, আওয়ামী লীগ থাকলে এ দেশে গণতন্ত্র থাকে।  

আরাফাত বলেন, স্বাধীনতাবিরোধী উগ্রবাদী মৌলবাদী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। এখানে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ভোট বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাদের জবাব দিতে হবে।  

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে, সেদিকে আপনারা সজাগ ও সতর্ক থাকবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বয়ে দেবো। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি মো. ওয়াকিল উদ্দিন, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইহসাক মিয়াসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।


একাত্তর/এআর

সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর