নারীদের গ্যালারিতে ফেরার অনুমতি দিলো ইরান!

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৬:৩৯ পিএম

আবারো ইরানের ফুটবল মাঠে দেখা যাবে নারী দর্শক-সমর্থকদের। গ্যালারিতে বসে খেলা দেখায় বহু বছরের নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে ইসলামপন্থী তেহরান সরকার। এর ফলে এখন থেকে স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে পারবেন ইরানের নারীরা। 

ইরান ফুটবল ফেডারেশনের প্রধান তাজ মেহেদী গেলো রোববার এই বিষয়ে ঘোষণা দিলেও তা প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ফুটবলসহ অন্যান্য খেলাধুলোর ক্ষেত্রে স্টেডিয়ামে নারী উপস্থিতি নিষিদ্ধ করা হয়। 

ধর্মীয় নেতাদের যুক্তি ছিল, পুরুষ শাসিত সমাজে শরীরের পুরো অংশ না ঢেকে খেলাধুলোয় অংশ নেওয়া পুরুষ অ্যাথলেটদের দেখা থেকে নারীদের নিরাপদে রাখা উচিত। স্টেডিয়ামে নারী দর্শকের জন্য খেলার খেলার আলাদা ব্যবস্থা না থাকায় সমস্যা তৈরি করে। এজন্য মাঠে যাওয়াই বন্ধ।

এ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রতিবাদের ঝড় ওঠে। সেই প্রতিবাদের কাছে মাথা নত করে ২০১৯ সালে তেহরানের আজাদী স্টেডিয়ামে কম্বোডিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ইরানের খেলা দেখার সুযোগ দেয়া হয়েছিল নারী ফুটবলপ্রেমীদের। 

image


২০১৯ সালে ছেলেদের ছদ্মবেশ নিয়ে স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন নারী ফুটবল সমর্থক সাহর খোদাইরি। ধরা পড়লে কারাবাসের শাস্তি হতে পারে এই আশঙ্কায় নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন ইরানি তরুণী। ইশতেগলালের কঠিন ভক্ত ছিলেন খোদাইরি। 

আরও পড়ুন: এশিয়া কাপ: ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কাতে

আগামী মাস থেকে ইরানে শুরু হচ্ছে ফুটবল লিগ। এবারের লিগে মোট ১৬টি দল অংশ নেবে। রোববার লিগ ফুটবলের ড্র ছিলো। সেখানেই ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি তাজ মেহেদী জানান, চলতি বছর স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা দেখতে পাবেন নারীরা। 

এজন্য দেশটির ইস্পাহান, কেরমান ও আহবেজের স্টেডিয়ামের গ্যালারিতে নারী দর্শকদের জন্য আলাদা জায়গা রাখা হচ্ছে। থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 


একাত্তর/এসজে

ইরানি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষমতা ও প্রভাবের মুখে টিকতে না পেরে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে সীমান্ত...
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন যুদ্ধের পরিণতি হবে পুরো অঞ্চলের জন্য অত্যন্ত ভয়াবহ এবং বিধ্বংসী।
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও পাল্টা অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ন্যাশনাল...
ইরানকে লক্ষ্য করে ১,০০০ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়ে বসা শত্রুশক্তিকে ধরাশায়ী করতে এবার নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরিসর ও গতি নজিরবিহীনভাবে বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সশস্ত্র বাহিনী।...
পাহাড়ের সশস্ত্র ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর পোশাক তৈরি ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের অভিযোগে সংগঠনটির প্রধান নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ...
ভারতের নেতৃত্বে যদি রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরকিতা থাকে, তবে গঙ্গা পানিবণ্টনসহ যেকোনো জটিল সমস্যার সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি...
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর