রাশিয়ার স্কুল পাঠে ইউক্রেন যুদ্ধের বিজয়গাথা

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৯:৪৭ পিএম

রাশিয়ায় হাইস্কুল পর্যায়ে ইতিহাসের একটি নতুন পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে, যেখানে প্রথমবারের মতো ইউক্রেনের বিরুদ্ধে দেশটির যুদ্ধের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। 

ইউক্রেনে রুশ সামরিক বাহিনী পাঠানোর পর থেকে যা যা ঘটেছে তা প্রতিফলিত করার জন্য পাঠ্যক্রমটি আপডেট করা হয়েছে। ‘একতাবদ্ধ পশ্চিমে’র বিরুদ্ধে রাশিয়ার এ যুদ্ধ ন্যায়সঙ্গত এবং এতে রাশিয়া জয়ী হবে বলেও সেখানে বলা হয়েছে। 

নতুন এ বইতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধের সাথেও তুলনা করা হয়েছে। কোনো রেফারেন্স না থাকলেও, এই বিরোধ কীভাবে শেষ হবে সে সম্পর্কে এ বইতে অনেকগুলো উপসংহার রয়েছে। 

তবে এই বইয়ের মাধ্যমে রুশ তরুণ প্রজন্মের কাছে শিক্ষার পরিবর্তে প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়া হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে, বিশেষ করে গত বছর পাঠ্যসূচিতে সামরিক থিম যুক্ত করার পরে।

কিছু পাঠে সশস্ত্র বাহিনীর গৌরবের ওপর বেশি মনোযোগ দেয়া ও সেইসাথে শুধুমাত্র রাষ্ট্রের ইতিহাসের সংস্করণ উপস্থাপন করা নিয়ে কিছু অভিভাবক এবং শিক্ষক অস্বস্তি বোধ করছেন।

উদাহরণস্বরূপ, শিক্ষক তাতিয়ানা চেরভেনকো তার ক্লাসে দেশপ্রেম থেকে সামরিকবাদের মধ্যে পার্থক্য করার চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, প্রকৃত দেশপ্রেম হল নিজের দেশের সবকিছুকে আরও ভাল করার ইচ্ছা। কেউ (আমাদের) চারপাশের বিশ্বকে উন্নত করার জন্য চমৎকার প্রকল্প তৈরি করতে পারে। এটা হবে সত্যিকারের দেশপ্রেমের একটি মহান প্রয়োগ এবং অভিজ্ঞতা।

চেরভেনকো আশা করেছিলেন যে, সামরিক পরিষেবার প্রয়োজনীয়তা বোঝানো ছাড়াই শিশুদের মহান কাজ করার বিষয়ে শিক্ষা দেবেন।

রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রাশিয়ানদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেবে।

রাশিয়ান ইতিহাসবিদ ইভান কুরিলা বলেছেন, রাশিয়ান সাম্রাজ্য থেকে সোভিয়েত ইউনিয়ন পর্যন্ত, সমাজের সংস্কার ও উন্নতির প্রধান উত্স হিসাবে রাষ্ট্রের ভূমিকার উপর জোর দেয়া ইতিহাসের পাঠ্যপুস্তকের ঐতিহ্য।

তিনি বিশ্বাস করেন, শিশুরা আরও ভারসাম্যপূর্ণ উপায়ে ইতিহাস শিখতে পারে।

সেন্ট পিটার্সবার্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটির ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড. কুরিলা বলেন, রাষ্ট্র ইতিহাসের কেবলমাত্র একটি সংস্করণই দেখাতে চায়। 

আরও পড়ুন: ইউক্রেনকে হতাশ করলো ন্যাটোর ঘোষণা

তারা ছাত্রদের বোঝাতে চায় যে এখন যা ঘটছে তা অনিবার্য ছিল, এটি ইতিহাসের একমাত্র সম্ভাব্য ফলাফল। কিন্তু ইতিহাসবিদরা জানেন যে অতীত দেখার একাধিক উপায় রয়েছে।

পর্যবেক্ষকরা বলেছেন, রাশিয়ার ইতিহাস বিতর্কিত, বিভাজনকারী এবং বিভিন্ন উপায়ে ব্যাখ্যা করা হয়েছে।


একাত্তর/এসজে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চরম উত্তেজনার মধ্যেই নজিরবিহীন এক ঝটিকা সফরে কিয়েভে পৌঁছেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডারিক মার্জ।...
রাশিয়া ও ইউক্রেনের চলমান রক্তক্ষয়ী যুদ্ধে এবার এক বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কার মুখোমুখি হলো ভারতীয় মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান। ইউক্রেনের সুমি অঞ্চলে অবস্থিত ভারতের বিখ্যাত ‘কুসুম গ্রুপ’-এর...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর কাছ থেকে ১০টি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর