ইউক্রেনকে হতাশ করলো ন্যাটোর ঘোষণা

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৭:২৮ পিএম

সহসাই পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে পারছে না ইউক্রেন। আমেরিকার নেতৃত্বাধীন এই জোটের নেতারা বলেছেন, সামনে কোন এক সময়ে ন্যাটোতে যোগ দেবে ইউক্রেন। তাই এখনই কিয়েভকে আমন্ত্রণ জানানো যাচ্ছে না। ন্যাটোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। এতে যোগ দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনসহ ইউরোপে ন্যাটোভুক্ত সব দেশের সরকার প্রধানরা। জেলেনস্কিও ছুটে গিয়েছেন এই সম্মেলনে। কিন্তু হতাশ হয়েছেন ন্যাটোর ঘোষণায়। 

ন্যাটো শীর্ষ সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইউক্রেন দাবি করছে রাশিয়ার দখল করে নেয়া ভূমি উদ্ধারে ইউক্রেনের সেনারা পাল্টা আক্রমণ শুরু করেছে এবং এতে উল্লেখযোগ্য অর্জন পেতে রীতিমতো লড়াই করতে হচ্ছে কিয়েভের সমর নেতাদের। 

ন্যাটো নেতারা এক ঘোষণাপত্রে বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ ন্যাটোতে। কিন্তু তারা প্রক্রিয়াটির জন্য কোনো সময়রেখা প্রস্তাব করেনি। যখন মিত্ররা একমত হবে এবং সব শর্তপূরণ করা হবে তখন  আমরা ইউক্রেনকে জোটে যোগদানের আমন্ত্রণ জানানোর অবস্থানে থাকবো। 

তবে ইউক্রেনকে কোন শর্ত পূরণ করতে হবে তা এই ঘোষণাপত্রে উল্লেখ করেনি ন্যাটো। এতে দারুণ ক্ষুব্ধ হয়ে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে আমন্ত্রণ না জানানো এবং সদস্য লাভের জন্য কোন সময়সীমা ঠিক না করাটা রীতিমতো নজিরবিহীন এবং অযৌক্তিক।

image


মঙ্গলবার, ভিলনিয়াসে এক সমাবেশে যোগ দিয়ে ভলোদিমির জেলেনস্কি হতাশা প্রকাশ করে বলেন, ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের আমন্ত্রণ জানানো হয়নি। অথচ ন্যাটো ইউক্রেনকে আরও নিরাপদ করবে, ইউক্রেন ন্যাটোকে আরও শক্তিশালী করবে।

ভিলনিয়াসে দাঁড়িয়ে তিনি বলেন, ন্যাটো যে সিদ্ধান্ত নিয়েছে, তা তিনি মেনে নিতে পারছেন না। তিনি আশা করেছিলেন, ন্যাটো স্পষ্ট সিদ্ধান্ত নেবে। ইউক্রেনের প্রত্যেক সেনা, প্রতিটি মানুষ আশা করেছিল ন্যাটো স্পষ্ট সিদ্ধান্ত নেবে। কিন্তু ন্যাটো গোটা ইউক্রেনকে হতাশ করেছে।

লিথুয়ানিয়ায় দুদিনের ন্যাটোর বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার ছিল প্রথম দিন। বস্তুত, তার আগেই যুক্তরাজ্য সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দেন, ইউক্রেনকে এখনই ন্যাটোয় নেয়া হবে না। কারণ ইউক্রেনকে এখনই ন্যাটোয় নেয়া মানে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া। অর্থাৎ, শুধু ইউক্রেন নয়, ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তো।

আরও পড়ুন: নারীদের গ্যালারিতে ফেরার অনুমতি দিলো ইরান!

আমেরিকা জানিয়েছে, ইউক্রেনকে যেভাবে সাহায্য করা হচ্ছে, তা চালিয়ে যাওয়া হবে। কিন্তু ইউক্রেনের বক্তব্য, আমেরিকার এই আশ্বাসে তারা সম্পূর্ণ স্বস্তি পাচ্ছে না। কারণ ২০২৪ সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। নতুন প্রেসিডেন্ট এসে সব বদলে দিতে পারেন। 


একাত্তর/এসজে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চরম উত্তেজনার মধ্যেই নজিরবিহীন এক ঝটিকা সফরে কিয়েভে পৌঁছেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডারিক মার্জ।...
রাশিয়া ও ইউক্রেনের চলমান রক্তক্ষয়ী যুদ্ধে এবার এক বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কার মুখোমুখি হলো ভারতীয় মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান। ইউক্রেনের সুমি অঞ্চলে অবস্থিত ভারতের বিখ্যাত ‘কুসুম গ্রুপ’-এর...
ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ বিমান ও ড্রোন হামলা এক নতুন এবং আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। কিয়েভের দুই অংশকে সংযোগকারী অন্যতম প্রধান সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর কাছ থেকে ১০টি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর