সাংবাদিক নাদিম হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৯:৫৩ পিএম

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসলাম মিয়া নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর অন্যতম সহযোগী।

বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, আসলাম মিয়া (৩৫) সাধুরপাড়া ইউনিয়নের কামালের বাত্তি এলাকার ভূলো মিয়ার ছেলে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে গত ৩ জুলাই নয়ন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে নয়ন মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে আসলাম মিয়ার সম্পৃক্ততা পাওয়া যায়।

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহারভুক্ত ২২ আসামির মধ্যে বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে নাদিমের মাথায় ইট দিয়ে আঘাত করা ফাহিম ফয়সাল রিফাতসহ ১৭ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে।

নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম জানান, নাদিম হত্যা মামলার এজাহারে ২২ আসামির নামোল্লেখ থাকলেও পুলিশ মাত্র পাঁচজনকে গ্রেপ্তার করতে পেরেছে। এজাহারভুক্ত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

আরও পড়ুন: কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


একাত্তর/এসজে

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর