তত্ত্বাবধায়কের দাবি সমর্থন না করতে সাবেক ইইউ কমিশনারের আহবান

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১১:৩৬ পিএম

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিকে সমর্থন না জানাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির সাবেক কমিশনার ও ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতাবিষয়ক সাবেক বিশেষ দূত ইয়ান ফিজেল। 

বৃহস্পতিবার ব্রাসেলসভিত্তিক ‘ইইউঅবজারভারডটকম’ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত এক নিবন্ধে এই পরামর্শ দেন ইইউর সাবেক এই কর্মকর্তা। 

থাইল্যান্ডে ৯ বছর আগে ক্ষমতায় আসা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সংকল্পে অটল থাকতে ইইউ ও পশ্চিমাদের ব্যর্থতার কথা উল্লেখ করে ফিজেল লিখেছেন, ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে এখন সময় হয়েছে বাংলাদেশের দিকে নজর দেয়ার।

তিনি লিখেছেন, বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি) এবং ইসলামী দল জামায়াত-ই-ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচনের দাবি জানিয়েছে এবং তা না হলে নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে।

তবে গত ১৫ বছর ধরে শাসনক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনির্বাচিত সংস্থার কাছে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিশ্রুতি দিয়ে এই দাবি স্রেফ প্রত্যাখ্যান করে দিয়েছেন।

নিবন্ধে বলা হয়, বাংলাদেশের সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারটি ছিল সেনাসমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার। ৯০ দিনের মেয়াদকে দীর্ঘায়িত করে তারা টানা দুই বছর নির্বাচন স্থগিত রেখেছিলো। 

আরও পড়ুন: বিএনপির সন্ত্রাস নিয়ে সতর্ক থাকার আহবান কাদেরের

ফিজেল লিখেছেন, এরপর প্রায় সবগুলো রাজনৈতিক দলের নেতাদের বিভিন্ন অভিযোগে কারাগারে পাঠানো হয়- জান্তাদের একটি সাধারণ অভ্যাস যা জনপ্রিয় রাজনৈতিক নেতাদের ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বাদ দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল।

বিএনপির বর্তমান নেত্রী খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান উভয়ই সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় করা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে আসন্ন নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য।

ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ওই সময় কারাগারে বন্দী করা হয়েছিল- যা তার বিরোধীদের দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করার ক্ষেত্রে একটি বড় কারণ হতে পারে।

ফিজেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার একটি অনন্য ব্যবস্থা, যা বিশ্বের অন্য কোনো দেশে নেই। ২০১১ সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক বলে রায় দেয়। 

বাংলাদেশে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আইনি ভিত্তি না থাকায় আগের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন ছিল বলে যুক্তি দিয়েছে আওয়ামী লীগ সরকার। কিন্তু ২০২২ সালের জানুয়ারিতে ইসি গঠনের জন্য একটি নতুন আইন পাস করে বাংলাদেশ সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছেন বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব কমেছে: সালমান

গাজীপুরে সাম্প্রতিক নির্বাচনের উদাহরণ টেনে ফিজেল লিখেছেন, শান্তিপূর্ণভাবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে অল্প ব্যবধানে হেরে যান। তবে বিএনপি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি- যা আসন্ন পরিস্থিতি সম্পর্কে বার্তা দিয়েছে। 


একাত্তর/এসজে

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফিরে আসার রায়ে জনআকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা...
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর