সেচপাম্পের তারে জড়িয়ে ছয় মহিষসহ রাখালের মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১০:৫৫ এএম

বগুড়ার সারিয়াকান্দিতে সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে ছয়টি মহিষসহ এক রাখালের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ প্রামানিক সারিয়াকান্দী উপজেলার হিন্দুকান্দি এলাকার মৃত ইফেজ আলী প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, সবুজ রামনগর এলাকার একটি মাঠে মহিষের পাল চড়াতে নিয়ে এসেছিলেন। দুপুরে মহিষের ধাক্কায় বাঁশের খুঁটিতে টাঙানো সাবেক মেম্বার সাজেদুর রহমান সাজুর সেচপাম্পের বৈদ্যুতিক তার মাটিতে পড়ে যায়। এতে ছয়টি মহিষ বিদ্যুতায়িত হয়। এসময় মহিষগুলোকে বাঁচাতে গেলে বিদ্যুতায়িত হয়ে সবুজও ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে ও পুলিশে খবর দিলে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবুজের মরদেহ উদ্ধার করে সারিয়াকান্দী থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় চারজন নিহত 

সারিয়াকান্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সবুজের ভাই সুরুজ প্রামানিক থানায় মুচলেকা দিয়ে ভাইয়ের মরদেহ দাফনের জন্য নিয়ে যান। সাজু মেম্বারের সেচ পাম্পে যে বৈদ্যুতিক সংযোগ নেয়া হয়েছে তা ছিল অবৈধ এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ওসি।


একাত্তর/জো

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর