পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১০:১২ এএম

মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার ভোর ৪টায় ও ৫টায় উপজেলার মেলকাই ও পাথুরিয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার বৌঙ্কড়া এলাকার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৩০) ও কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৪)।

জানা গেছে, রোববার ভোর ৪টার দিকে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল মেহেদী। এ সময় তার মোটরসাইকেলটি মেলকাই এলাকায় আসার পরে বিপরীতমুখী এক ট্রাক ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে ভোর ৫টায় একই মহাসড়কের মেলকাইয়ের পার্শ্ববর্তী পাথুরিয়ারপাড় এলাকায় অপর আরেকটি ট্রাকের ধাক্কায় ঢাকামুখী মোটরসাইকেলের চালক হাফিজুর নিহত হন। পরে সংবাদ পেয়ে সকাল ৭টায় মরদেহগুলো করে হাইওয়ে পুলিশ।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, রোববার ভোরে আলাদা দুটি বাসের চাপায় দুই মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।


একাত্তর/এআর

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর