রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের রেললাইন অবরোধ

রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৩:৩৫ পিএম

রাজধানীর কারওয়ানবাজারে রেললাইন অবরোধ করে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করছেন রেলওয়ের শতাধিক অস্থায়ী শ্রমিকরা। এর জেরে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। 

রোববার সকাল ১০টার দিকে কারওয়ানবাজারে এফডিসি সংলগ্ন রেললাইনে চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে অবস্থান নিয়েছেন তারা।

এতে সেখানে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস এক্সপ্রেস আটকা পড়েছে, রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শ্রমিকরা জানান, বিজ্ঞাপন দিয়ে সারা দেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেয় রেলওয়ে। যারা ইতোমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে চাকরি করছেন। চুক্তি ছিল ৩ থেকে ৪ বছরের মধ্যে তাদের স্থায়ীকরণ করা হবে।

শ্রমিকদের অভিযোগ, কিন্তু এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ তাদের স্থায়ী করেনি। বরং তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণায় ক্ষুব্ধ হয় তারা।

আরও পড়ুন: রাইড শেয়ারের আড়ালে ইয়াবার হোম ডেলিভারি, গ্রেপ্তার দুই

তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রেলপথ ছাড়বেন না বলেও জানান বিক্ষোভরত শ্রমিকরা।

একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর