সিলেটে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ছয়

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০১:১২ পিএম

সিলেটে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার সকালে সিলেট সদর উপজেলার সিলেট-ভোলাগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক দুর্ঘটনায় সাতজন হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানাতে পারেননি।

ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা বলেন, স্থানীয়রা তিনজনের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আরও দু’জনের মরদেহ উদ্ধার করে একই হাসপাতালে পাঠিয়েছে। 

আরও পড়ুন: নিউজিল্যান্ডে বন্দুক হামলায় হামলাকারীসহ নিহত তিন

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও অটোরিকশাটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে দুই গাড়ির সব যাত্রীই হতাহত হন।


একাত্তর/আরবিএস  

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর