নিউজিল্যান্ডে বন্দুক হামলায় হামলাকারীসহ নিহত তিন

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১১:৫০ এএম

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ ফুটবল শুরুর কয়েক ঘণ্টা আগে বন্দুক হামলায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও মারা গেছেন।   

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হতাহত ও বন্দুকধারীর পরিচয় জানা যায়নি। খবর বিবিসির। 

পুলিশ বলছে, একটি নির্মাণাধীন ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ তার পিছু নেয় এবং পাল্টা গুলি চালায়। পরে হামলাকারীকে মৃতাবস্থায় পাওয়া যায়।

এ হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে না উল্লেখ করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, এ ঘটনা নারী ফুটবল বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না। 

পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, পুলিশ সাহসিকতার সঙ্গে দ্রুত ব্যবস্থা নিয়েছে। ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

image


অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন জানিয়েছেন, ফিফার সব কর্মী এবং ফুটবল দল নিরাপদে রয়েছেন।

খেলোয়াড়দের নিরাপত্তায় অকল্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

এ বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যৌথভাবে নবম নারী বিশ্বকাপের আয়োজক। উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার অকল্যান্ডের ইডেন পার্কে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও নরওয়ে। 


একাত্তর/আরবিএস  

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ইরানের ওপর ব্যাপক মাত্রার বিমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সাথে জুড়ে দিয়েছেন এক কড়া শর্ত, তেহরানকে খুব ‘দ্রুত’ আমেরিকার সাথে একটি চুক্তিতে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর