নাটোরে একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে ট্রাকটির চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক সাফিকুল ইসলাম পাবনার সাঁথিয়া উপজেলার আফসার আলীর ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, সকালে ঢাকা থেকে নাটোরগামী সিমেন্টবাহী একটি ট্রাক হয়বতপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক সাফিকুলের মৃত্যু হয় এবং ট্রাকের ভেতর আটকে থাকা হেলপার মৃদুলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: সমাবেশ থেকে ফেরার পথে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা
ঝলমলিয়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম জানান, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
একাত্তর/জো
