চাঁদপুরে বসতঘরের আগুনে পুড়ে ছাই প্রতিবন্ধী শিশু

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:৫৮ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে বসতঘরে লাগা আগুনে পুড়ে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে উপজেলার আলীপুর গ্রামের বটতলা মকবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোহান ইসলাম ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের দৃশ্য দেখতে পেয়ে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তবে এসময় সোহানকে ঘর থেকে বের করে আনা সম্ভব হয়নি। 

পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও, সোহানকে জীবিত উদ্ধার করা যায়নি। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুড়ে যাওয়া বসতঘর থেকে আগুনে ছাই হয়ে যাওয়া সোহানের মরদেহ উদ্ধার করে। 

শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের লিডার আলী আহমেদ জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনে। তারা পুড়ে যাওয়া বসতঘর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

আরও পড়ুন: কুমিল্লায় এক কাভার্ডভ্যানে আরেকটির ধাক্কায় নিহত দুই

উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে। পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


একাত্তর/পিএজে/এসজে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর