এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৭:১৩ পিএম

অবশেষে ঘোষণা করা হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দেশ মিলিয়ে হবে ষোলোতম আসরের খেলা। ৩০ আগস্ট মুলতানে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 

উদ্বেগ-উৎকণ্ঠা-শঙ্কা! এবারের এশিয়া কাপ মাঠে গড়াবে তো? পাকিস্তানে গিয়ে ভারতের খেলতে না চাওয়া। তার জবাবে পাকিস্তানের ভারত বিশ্বকাপ বয়কটের হুমকি সব মিলিয়ে ক্রিকেটাঙ্গনে জমে উঠেছিলো পাক-ভারত যুদ্ধ। দু’দেশের টানাপোড়েনে টুর্নামেন্ট ছিল ভেস্তে যাওয়ার শঙ্কায়।

শেষ পর্যন্ত সমাধান মেলে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে। তবে, সূচি প্রকাশ না হওয়া পর্যন্ত সবই যেন ছিলো অনিশ্চিত। পাঁচদিন দেরি হলেও অবশেষে প্রকাশিত হলো এশিয়া কাপের ১৬তম এডিশনের পূর্ণাঙ্গ সূচি। ৩১ আগস্ট শুরু হবার কথা থাকলেও একদিন এগিয়েছে আসর।

দুই পর্বের এশিয়া কাপ হবে পাকিস্তান আর শ্রীলঙ্কা দুই ভেন্যুতে। আসরের চারটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯ ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা। ছয় দল খেলবে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সাথে ভারত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। 

৩০ আগস্ট মুলতানে উদ্বোধনী ম্যাচ। পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল। ৩১ আগস্ট ক্যান্ডিতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। 

দুদিন পরেই দ্বিতীয় ম্যাচ খেলতে টাইগারদের উড়াল দিতে হবে লাহোর, প্রতিপক্ষ আফগানিস্তান। ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে ২ সেপ্টেম্বর।

আরও পড়ুন: কানাডার টি-টোয়েন্টি লিগে মুখোমুখি সাকিব-লিটন

টুর্নামেন্টে মাঠে গড়াবে মোট ১৩টি ম্যাচ। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে দুই দল খেলবে ১৭ সেপ্টেম্বরের গ্র্যান্ড ফাইনালে। ওয়ানডে বিশ্বকাপের ড্রেস রিহার্সাল হিসেবেই এবারের আসরটি হবে পঞ্চাশ ওভার ফরম্যাটে। 


একাত্তর/এসজে

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর