মন্দিরের প্রতিমা ভাঙচুর, হাতেনাতে যুবক আটক

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১১:৫১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় একটি দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

বৃহস্পতিবার রাতে জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের নিয়ামত দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম খলিলুর রহমান (৩৬)। তিনি নাসিরনগর উপজেলার চটিপাড়া গ্রামের বাসিন্দা।

নিয়ামত সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি জগদীশ দাস বলেন, রাতে হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি মন্দিরের প্রতিমা ভাঙচুর করতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা ধাওয়া করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত খলিলকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন বলেন, খলিল নিয়ামতপুর গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয় কিছু লোকের সঙ্গে ঝগড়ার জেরে তিনি দুর্গা মন্দিরের ৫/৬ টি প্রতিমা ভাঙচুর করেন। এ ঘটনায় নিয়ামত সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি জগদীশ দাস বাদি হয় সরাইল থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দ্রুত বিচার আইনে মামলা করেছেন।  

আরও পড়ুন: আরসার শীর্ষ সন্ত্রাসী নূর মোহাম্মদ গ্রেপ্তার

এদিকে মন্দিরে  প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ওই রাতেই জেলা প্রশাসক মো. শাহগীর আলম ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 


একাত্তর/এসি

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর