সাগরে একাধিক ক্রুজ মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১১:৩৪ এএম

কোরীয় উপদ্বীপের পশ্চিমে সমুদ্রের দিকে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার বন্দরে পারমাণবিক অস্ত্রধারী মার্কিন যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আগমনের পর এটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দ্বিতীয় ঘটনা।

শনিবার স্থানীয় সময় ভোর ৪টায় উৎক্ষেপণগুলো শনাক্ত করা হয় বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে। 

জেসিএসের বরাতে দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ জানায়, সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে এবং দৃঢ় প্রস্তুতির ভঙ্গি বজায় রেখে নজরদারি ও সতর্কতা বৃদ্ধি করেছে।

বুধবার উত্তর কোরিয়া রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে একটি এলাকা থেকে দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কোরিয়ান উপদ্বীপের পূর্ব দিকে সাগরে অবতরণের আগে তারা প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে। 

এই ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথের দূরত্ব মোটামুটিভাবে পিয়ংইয়ং এবং দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানের মধ্যে দূরত্বের সাথে মিলে যায়, যেখানে আশির দশকের পর প্রথমবার পারমাণবিক অস্ত্র-সজ্জিত মার্কিন সাবমেরিন ইউএসএস কেনটাকি সফর করে।

তবে শনিবার ক্ষেপণাস্ত্রগুলো যে দূরত্ব অতিক্রম করে তা জেসিএস তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।

প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে উন্নত স্টেলথ জেটসহ যৌথ সামরিক মহড়া পরিচালনা করছে সিউল ও ওয়াশিংটন। 

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাং সান-নাম বৃহস্পতিবার হুমকি দিয়ে বলেন, দক্ষিণ কোরিয়ায় কেন্টাকির ডকিং উত্তরের পারমাণবিক হামলার কারণ হতে পারে।

উত্তর কোরিয়ার সরকারী নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে তিনি বলেন, ওহাইও শ্রেণির সাবমেরিনের মোতায়েন ‘পরমাণু শক্তি নীতিতে ডিপিআরকে আইনে নির্দিষ্ট পারমাণবিক অস্ত্র ব্যবহারের শর্তে’ পড়তে পারে।

আরও পড়ুন: ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি তরুণ নিহত

শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় কেনটাকি মোতায়েন এবং ওয়াশিংটন ও সিউলের মধ্যে পারমাণবিক জরুরি পরিকল্পনা বৈঠককে ‘প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া ব্যবস্থা’ হিসাবে বর্ণনা করেছে।

তারা বলে, উত্তর কোরিয়ার দ্বারা পারমাণবিক অস্ত্রের যেকোনো ব্যবহার একটি ‘তাত্ক্ষণিক এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া’ ত্বরান্বিত করবে যার ফলে কিম জং উনের শাসনের ‘শেষ’ হবে।


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর