পলিসি ওয়াচারের নিবন্ধ

বাংলাদেশ এখন বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের কেস স্টাডি

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১১:৪৬ পিএম

অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশ প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। সামষ্টিক-অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতি ৫০ বছরে ২৭১ গুণ বৃদ্ধি পেয়েছে। পাশপাশি অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ এখন বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের কেস স্টাডিতে পরিণত হয়েছে বলে এক নিবন্ধে জানিয়েছে বিখ্যাত মার্কিন অনলাইন পত্রিকা পলিসি ওয়াচার।  

'বাংলাদেশের অর্থনীতি কি সত্যিই দ্রুত অগ্রসর হচ্ছে?' শিরোনামে ২২ জুলাই পত্রিকাটির সম্পাদকীয় বিভাগে নিবন্ধটি প্রকাশিত হয়েছে। নিবন্ধের লেখক সুইজারল্যান্ডের লুসার্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ড. এমিলিয়া ফার্নান্দেজ, যিনি দক্ষিণ এশিয়া বিষয়ক ভূ-রাজনীতি বিশেষজ্ঞ এবং নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক। 

নিবন্ধে বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করে বলা হয়েছে, অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের কেস স্টাডিতে পরিণত হয়েছে, যা খুব কম অর্থনীতিবিদই ভবিষ্যদ্বাণী করতে পেরেছিলেন। 

আরও বলা হয়েছে, ২০০৬ সালে বাংলাদেশ যখন জিডিপি প্রবৃদ্ধিতে পাকিস্তানকে ছাড়িয়ে যায়, তখন অনেকেই এটিকে আকস্মিক সৌভাগ্য বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু তারপর থেকে, বাংলাদেশ প্রতি বছর পাকিস্তানকে ছাড়িয়ে গেছে এবং বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম। মাত্র দুই দশকে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে এবং গত ২০ বছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা পাকিস্তানের আড়াই গুণ।

ওয়াশিংটনভিত্তিক রক্ষণশীল থিংক ট্যাংক দ্য হেরিটেজ ফাউন্ডেশনের একটি প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে ৫৬ দশমিক ৫ স্কোর নিয়ে বাংলাদেশ ১২০ তম স্থানে রয়েছে। বাংলাদেশের সমান স্কোর নিয়ে ভারত ১২১তম অবস্থানে এবং পাকিস্তানের অবস্থান ১৫২ তম। 

এদিকে বৈশ্বিক শান্তি সূচকেও বাংলাদেশ ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।   

অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস’র (আইইপি) প্রকাশিত সবশেষ গ্লোবাল পিস ইনডেক্সে (জিপিআই), দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় ১৯৭২ সালে এবং সে সময় প্রতিটি অর্থনৈতিক সূচকে ভারত ও পাকিস্তান এগিয়ে ছিল। আজ ৫০ বছর পর, প্রায় প্রতিটি সূচকে ভারত ও পাকিস্তান বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে।  

এমিলিয়া ফার্নান্দেজ লিখেছেন, যেকোনো দেশের উন্নয়নে মানবসম্পদকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদান হিসেবে বিবেচনা করা হয়, তাই বাংলাদেশ শুধু পাকিস্তান নয়, অনেক ক্ষেত্রে ভারতের চেয়েও এগিয়ে আছে।

এছাড়া নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। কয়েকটি দেশ ছাড়া বিশ্বের সব দেশ বৈশ্বিক মন্দায় কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে এবং বাংলাদেশেও এই চাপ প্রবলভাবে অনুভূত হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল একেবারে তলানিতে এবং অযোগ্য ওয়ান-ইলেভেনের কল্যাণে অর্থনীতি ছিল ভেঙে পড়ার দ্বারপ্রান্তে, কিন্তু সেই থেকে বাংলাদেশের ইতিহাস এগিয়ে যাচ্ছে। এমনকি এই মহামন্দার সময়েও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বের সবচেয়ে ধনী ও সেরা অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচিত দেশকে ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: রাশিয়ার বেলগোরোদে ক্লাস্টার বোমা ফেললো ইউক্রেন

এমিলিয়ার মতে, কীভাবে এই দেশকে থামানো যায়, তা নিয়ে বিশ্বনেতাদের কারসাজি শুরু হয়েছে। তবে বাংলাদেশকে যে হারানো যাবে না, তা গোল্ডম্যান শ্যাক্স রিপোর্টে তুলে ধরা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০৭৫ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ১৬তম অর্থনীতি।

তিনি আরও যোগ করেন, পূর্বাভাস অনুযায়ী ২০৭৫ সালে বাংলাদেশের জিডিপি ৬ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে। স্থানীয় মুদ্রায় জিডিপি হবে ৬৮৬ দশমিক ৭ লাখ কোটি টাকা। এটি চলতি অর্থবছরে সরকারের আনুমানিক জিডিপির চেয়ে ৬৩৬ লাখ কোটি টাকা বেশি। 

একটি দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা, শ্রমশক্তি ও বিশাল প্রতিভা পুলের জন্য প্রশিক্ষণ ও দক্ষতার সম্ভাবনা দ্বারা অর্থনীতির পূর্বাভাস দেওয়া হয়। গোল্ডম্যান শ্যাক্সের জিডিপি আউটলুক ২০৭৫ উদীয়মান অর্থনীতিকে প্রতিশ্রুতিশীল বলে। বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। করোনা মহামারীর কারণে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা মন্থর হলেও অর্থনীতি আবার চাঙা হচ্ছে।

এমিলিয়া বলছেন, এই ধারা অব্যাহত থাকলে, ২০৭৫ সালে বাংলাদেশ কাঙ্খিত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে। বাংলাদেশের অর্থনীতি সৌদি আরব, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, ইতালি, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে যাবে। বিশ্ব অবাক হয়ে বাংলাদেশের দিকে তাকাবে।


একাত্তর/আরবিএস   
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর