সন্তানকে হত্যা করে পুকুরে ভাসিয়ে দিলেন মা

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১২:৩৮ পিএম

নেত্রকোণায় পারিবারিক কলহের জেরে নিজের পাঁচ মাসের শিশুসন্তানকে হত্যা করেছেন এক মা। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার সকালে সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের চৈয়াগাতী গ্রামে রিয়াজ উদ্দিনের পুকুর শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় অভিযুক্ত পান্না বেগম (১৯) ওই গ্রামের জিয়াদ মিয়ার স্ত্রী। নিহত আরিয়ান তাদের সন্তান। 

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, শনিবার সকালে তারা খবর পান চৈয়াগাতী গ্রামের রিয়াজ উদ্দিনের পুকুরে পাঁচ মাসের শিশু আরিয়ানের মরদেহ ভাসছে।

এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠায়। 

ওসি জানান, নিহত আরিয়ানের মা-বাবা ও দাদিকে জিজ্ঞাসাবাদ করলে মা পান্না বেগমের ব্যাপারে তাদের সন্দেহ হয়। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি আরিয়ানকে শ্বাসরোধে হত্যা করে পুকুরে মরদেহ ভাসিয়ে দেয়ার কথা স্বীকার করেন। 

আরও পড়ুন: পাঁচ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

এ ঘটনায় নিহতের বাবা জিয়াদ স্ত্রী পান্না বেগমকে আসামি করে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি। 


একাত্তর/এসজে

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর