আলজেরিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল, ১০ সেনাসহ নিহত ৩৪

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১২:৪৯ পিএম

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১০ সেনাসহ ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে দেশটির ১৬টি প্রদেশে ৯৭টি দাবানলের তথ্য রেকর্ড করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে আট হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উদ্ধারকারী দলগুলো বিপদজনক অঞ্চল থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।  

দাবানলে বন, ফসল, কৃষিজমি এবং ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মূলত প্রবল বাতাসের কারণে আগ্রন দ্রুত ছড়িয়ে পড়ছে।

image


বিবিসি বলছে, দাবানলে ২৬ জন আহত হয়েছে এবং ফেনাইয়া, বেজাইয়া, জাবারবার ও বুইরা অঞ্চল থেকে ১৫০০ মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় তাদের দশ সেনা নিহত হয়েছে।

আগুনের কারণ অনুসন্ধানে এরইমধ্যে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

image


এদিকে উত্তর আলজেরিয়া সাম্প্রতিক দিনগুলোতে রেকর্ড তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে। অনেক অঞ্চলেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

আলজেরিয়ার আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের শেষ পর্যন্ত উত্তরাঞ্চলে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।


একাত্তর/আরবিএস  

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর