নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:১৯ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় মানিক ওরফে পিচ্চি মানিক নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 

সোমবার রাত সাড়ে ৯টায় চাঁনমারী মাউরাপট্টি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মানিক গাবতলী টাগারপাড় এলাকার আব্দুস সামাদের ছেলে।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে মানিকের সঙ্গে শরীফের পূর্ব শত্রুতা ছিল। রাতে শরীফসহ ১০/১২ মিলে বিচারের কথা বলে মানিকের এক বন্ধুর মাধ্যমে তাকে চাঁনমারী মাউরাপট্টি এলাকায় ফোন করে ডেকে আনে। এরপর মানিককে আটকে শরিফের রিকশার গ্যারেজে নিয়ে চেয়ারে বসিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। 

খবর পেয়ে তার বন্ধু বাবু বাঁচাতে আসলে তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: আলজেরিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল, ১০ সেনাসহ নিহত ৩৪

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

 

একাত্তর/আরবিএস 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর