সীমান্তে অস্ত্র মজুদ করে সংঘাতের পথে যাচ্ছে বিএনপি: কাদের

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৭:২০ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সীমান্তে অস্ত্র মজুদ করে সংঘাতের পথে যাচ্ছে বিএনপি।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। খবর বাসসের।

কাদের জানান, আওয়ামী লীগ চায় সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু  নির্বাচন। কিন্তু জনসমর্থনে অবিশ্বাসী বিএনপি নির্বাচনে সংঘাত করতে আগ্নেয়াস্ত্র মজুদ করছে। খবর পাচ্ছি সীমান্তের এপার থেকে অস্ত্র কিনছে তারা।

আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে নিয়ে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে অভিযাত্রা শুরু করবে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, সেপ্টেম্বর-অক্টোবরের দিকে আমরা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে অভিযাত্রা শুরু করবো। আর ছাড় নয়- এই দেশকে আমরা মুক্তিযুদ্ধবিরোধী পাকিস্তানের বন্ধুদের হাতে ছেড়ে দিতে পারি না। এদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। বাংলাদেশের উন্নয়ন নিরাপদ নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানে- গণশক্তি জনশক্তি নয়। তারা মনে করে- অস্ত্রশক্তি হলো আসল শক্তি। যারা অস্ত্র দিয়ে ক্ষমতা আসে, তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয়।

তিনি বলেন, জিয়াউর রহমান জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। সেই ধারাবাহিকতায় জনগণের প্রতি বিএনপির আস্থা নেই। তারা জানে যে- নির্বাচন হলে কী ফল হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি এমন একটা দল যে দলকে গ্যারান্টি দিতে হবে নির্বাচন হলে তাদের জয় সুনিশ্চিত। নতুবা তারা নির্বাচনের চলমান ব্যবস্থার প্রতি আস্থাশীল হবে না।

দলীয় নেতাকর্মীদের প্রতি ওবায়দুল কাদের বলেন, চোখ কান খোলা রাখুন। সতর্ক থাকতে হবে নির্বাচন পর্যন্ত। বিএনপি সংঘাত চায়। মাঠে সতর্ক থাকব সংঘাত যারা করতে আসবে তাদের প্রতিহত করব। তারা খালি মাঠ পেলে সংঘাত করবে। সেই প্রস্তুতি তারা নিচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের শোকের মাসের কর্মসূচিও যখন আমরা নিতে যাই তখনও বিএনপি ও তার দোসরাতো বলেই, কিছু মিডিয়াও এসব পাল্টাপাল্টি কর্মসূচি বলে প্রচার করে। শোকের মাসেও কি আমরা পাল্টাপাল্টি কর্মসূচি করতে যাচ্ছি? আমরা তো বলেছি আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবো। ২৪ থেকে ২৭, ২৭ থেকে ৩০ এটা আমাদের সুবিধার ব্যাপার। আপনারা ডেকেছেন মহাসমাবেশ আর আমাদেরটা হলো তারুণ্যের সমাবেশ। তারুণ্যের যাত্রা। এখানে পাল্টাপাল্টি হলো কি করে? কোথায় পাল্টাপাল্টি হলো?

তিনি বলেন, কি কারণে আমরা সংঘাত করব? সংঘাত তারাই করে যারা দুর্বল, তাদের কোনো সমর্থক নেই। আমরা সংঘাত করতে যাবো কেন?

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন সেপ্টেম্বরে: আইনমন্ত্রী

শোকের মাসের কর্মসূচি ঠিক করতেই এ মতবিনিময় সভা ডাকা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো হবে। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া ১৫ এবং ২১ আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।


একাত্তর/আরএ

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর