শনিবার ঢাকায় দুই দলের কর্মসূচিতে পুলিশের নিষেধাজ্ঞা

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১০:৩৫ এএম

রাজধানীতে একই সময়ে দুটি প্রধান রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচির কারণে সংঘর্ষ ও সহিংসতার আশঙ্কায় শনিবারের কর্মসূচির পালনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন রাজধানী ঢাকার প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক দলগুলো ডিএমপির কাছে এ অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় শনিবারের সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি।

এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে,  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবস্থান কর্মসূচি বিরত রাখবে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা থাকবে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। আর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠন করে শান্তি সমাবেশ।

নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, শনিবার সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকার সব প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন,  আমাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমরা আশা করবো প্রশাসন এই কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে পালন করতে দিয়ে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে।

অপরদিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠন আয়োজিত শান্তি সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঢাকার সব প্রবেশ পথ বন্ধ করতে এলে তাদেরও সব রাস্তা বন্ধ করে দেওয়া হবে। 

বিএনপি কর্মসূচি থেকে ভাঙচুর করতে এলে তাদের কঠোরভাবে প্রতিহতেরও ঘোষণা দেন ওবায়দুল কাদের। বলেন, শপথ নিচ্ছি ভাঙচুর করতে এলে হাত ভেঙে দেবো।

রাতেই ঢাকার সব প্রবেশমুখে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ ও যুবলীগ। জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতাকর্মীরা শনিবার সকাল থেকেই রাজধানীতে প্রবেশের সব মুখে অবস্থান নেবেন। 

পরে ডিএমপি জানায়, আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় শনিবারের সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর