পাঁচ মামলায় ক্ষমা পেলেন সু চি

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৪:৪১ পিএম

মিয়ানমারের কারাবন্দি নেতা অং সান সু চি'কে পাঁচটি ফৌজদারি মামলায় সাধারণ ক্ষমা করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে আরও ১৪টি মামলা চলমান রয়েছে।

মঙ্গলবার দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। 

জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৌদ্ধধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব 'বুদ্ধিস্ট লেন্ট ডে' উপলক্ষে সু চিসহ সাত হাজারের বেশি কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

স্টেট এডমিনিস্ট্রেশান কাউন্সিলের চেয়ারম্যানের আদেশেই সু চিকে ক্ষমা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: দৃষ্টি সরাতে বিএনপি নেতাদের নিয়ে সরকারের নাটক: ফখরুল

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং আটক হন সু চি। একাধিক মামলায় তার মোট ৩৩ বছরের কারাদণ্ড হয়েছে।

জান্তা সংশ্লিষ্টরা বলছেন, পাঁচটি মামলায় তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও তার রিরুদ্ধে আরও ১৪টি মামলা রয়েছে। ফলে তিনি কারামুক্ত হতে পারছেন না।


একাত্তর/আরবিএস  

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর