অক্ষত বাইক, ট্রাকচাপায় সাংবাদিক হত্যা নিয়ে রহস্য

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৫:৩৬ পিএম

গাজীপুরে ড্রাম ট্রাকের তলায় পিষে হত্যা করা হয়েছে সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনকে। অথচ তার বাইক রয়েছে একদম অক্ষত! কীভাবে এই হত্যাকাণ্ড ঘটলো, তা নিয়ে দানা বাধছে রহস্য। পরিবার ও স্বজনদের দাবি, সাংবাদিক মিলনকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।

শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া বাজারের পাশে ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন মিলন। প্রথমে সড়ক দুর্ঘঠনা বলা হলেও তার মৃত্যুর ধরন দেখে সন্দেহ সৃষ্টি হয় স্থানীয় ও স্বজনদের। 

নিহত সাংবাদিকের শরীরের বিভিন্ন অংশ ছেঁচড়ে গেছে। অথচ যে মোটরসাইকেলে চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে সেই মোটরসাইকেলটি রয়েছে সম্পূর্ণ অক্ষত। ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

image


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার আগে সড়কের পাশে সাইট দেয়া নিয়ে মিলনের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে ট্রাক চালকের। এরপরেই তাকে ট্রাকের নিচে চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের ভাই কামাল হোসেন বলেন, আমি ঘটনাস্থলে এসে শুনেছি যে, ট্রাক চালকের সঙ্গে আমার ভাইয়ের কথা কাটাকাটি হচ্ছিল। এমন সময় তার ওপর ট্রাক চালিয়ে হত্যা করে চালক। 

স্থানীয় একজন প্রত্যক্ষদর্শীও একই কথা জানিয়েছেন। তিনি একাত্তরকে বলেন, প্রথমে সাংবাদিক মিলনের মোটরসাইকেলকে চাপ দেয় ট্রাক চালক। এরপর পাশে বাইক থামিয়ে চালককে তিনি জিজ্ঞেস করেন, এইভাবে গাড়ি চালাও কেন? তখন চালক তার ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেয়। 

সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক মিলন হত্যার বিচার দাবি করেছেন স্ত্রী রিমিন আক্তার। 

image


পুলিশের পক্ষ থেকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবির ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। যতগুলো বিষয় এখানে এসেছে, সবই আমরা তদন্ত করবো। এরপর আইনগত ব্যবস্থা নেবো।’ 

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা দুর্ঘটনার বিষয়ে কয়েকটি কথা শুনেছি। কিন্তু প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমাদের এখনো কথা হয়নি। তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা ব্যবস্থা নেব।’ 

এদিন সকাল সোয়া দশটার দিকে গাজীপুর জেলা শহর থেকে কাপাসিয়া যাওয়ার পথে ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজারের পাশে সাংবাদিক মিলন নিহত হন। 

image


নিহত মিলন কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে। তিনি দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ছিলেন। নিজেও গাজীপুর দর্পণ নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতেন। দুই যুগ ধরে সাংবাদিকতা করা মিলন এর আগে বৈশাখী টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ছিলেন। 

নিহত সাংবাদিক মনজুর হোসেন মিলন দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। তার মৃত্যুতে শুধু পরিবারে নয়, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

একাত্তর/আরবি

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর