ওয়াগনারের সহায়তা চায় নাইজারের জান্তা

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১২:০৮ পিএম

নাইজারে গেলো সপ্তাহের সেনা অভ্যুত্থানকে প্রতিহত করতে দেশটিতে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছেন পশ্চিম আফ্রিকার নেতারা। আফ্রিকার ১৫ দেশের জোট ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোয়াস) এরইমধ্যে নাইজারের জান্তাকে সময় বেঁধে দিয়েছে।

এমন পরিস্থিতিতে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের সহায়তা চেয়েছে নাইজারের সেনাবাহিনী। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সোফান সেন্টারের একজন সাংবাদিক এবং সিনিয়র রিসার্চ ফেলো ওয়াসিম নাসর, অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এ অভ্যুত্থানের অন্যতম নেতা জেনারেল সলিফু মোদি প্রতিবেশী দেশ মালিতে সফরের সময় ওয়াগনার গ্রুপের কাছে অনুরোধটি করেছিলেন।

তিনি আরও জানান, ফরাসি টেলিভিশন ফ্রান্স ২৪ প্রথম এ বিষয়ে খবর প্রকাশ করে। পরে মালির তিনটি সূত্র ও একজন ফরাসি কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াসিমের মতে, ক্ষমতায় টিকে থাকতে নাইজারের জান্তার ওয়াগনারকে প্রয়োজন। তবে এ বিষয়ে ওয়াগনার গ্রুপের অবস্থান সম্পর্কে কিছু জানাননি এ সাংবাদিক। 

image

জেনারেল সলিফু মোদি

এর আগে আফ্রিকার ১৫ দেশের জোট ইকোয়াস নাইজারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জানায়, সেনা অভ্যুত্থানের নেতারা রোববারের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতা ফিরিয়ে না দিলে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পাশপাশি দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন পশ্চিম আফ্রিকার নেতারা।  

নাইজারের সামরিক অভ্যুত্থানকে পরোক্ষভাবে সমর্থন জানিয়ে প্রতিবেশী দুই দেশ বুরকিনা ফাসো ও মালি বলছে, নাইজারে যেকোনো সামরিক হস্তক্ষেপ তাদের দুই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।  

গেলো ২৬ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে অবরুদ্ধ করে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা। পরে সেনাবাহিনীর বিশেষ এ শাখার প্রধান জেনারেল আব্দুর রহমান চিয়ানি নিজেকে নাইজারের প্রধান হিসেবে ঘোষণা করেন। 


একাত্তর/আরবিএস 

আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এবং সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর