পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩০, আহত শতাধিক

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৮:৪১ পিএম

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

রোববার করাচি থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে নবাবশাহের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। 

বিবিসি জানিয়েছে, আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে। সাহায্যের জন্য সেনাবাহিনীর উদ্ধারকারী দলকে ডাকা হয়েছে।

এ দুর্ঘটনার পর সিন্ধুর নবাবশাহ ও পার্শ্ববর্তী জেলাগুলোর প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

রেলমন্ত্রী সাদ রফিক বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ট্রেনটি স্বাভাবিক গতিতে চলছিল এবং কী কারণে লাইনচ্যুত হয়েছে তা জানার চেষ্টা চলছে।

করাচিতে রেলওয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, অন্তত আটটি বগি ট্র্যাক থেকে ছিটকে গেছে। 

স্থানীয় সম্প্রচারকারী জিও জানিয়েছে, কিছু লোক এখনও ট্রেনের বগির ভিতরে আটকা পড়ে আছে।

আরও পড়ুন: চাঁদের কক্ষপথে প্রবেশ করলো ভারতের চন্দ্রযান-৩

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দুর্ঘটনাস্থলে বেশকিছু লোককে দেখা গেছে। কিছু যাত্রীকে উল্টে যাওয়া কোচ থেকে বের হতে দেখা যায়। 

রেল ও বিমান চলাচলের ফেডারেল মন্ত্রী খাজা সাদ রফিকের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার আগে কর্মকর্তারা প্রথমে উদ্ধার প্রচেষ্টার দিকে মনোনিবেশ করবেন।


একাত্তর/এসজে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর