ডিজিটাল আইন পরিবর্তনে সন্তুষ্ট জাতিসংঘের সমন্বয়কারী

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৮:২৪ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের উদ্যোগ নেয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আইনটির বিস্তারিত খতিয়ে দেখে এ বিষয়ে মন্তব্য করবেন বলে জানান তিনি। 

আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাইবার নিরাপত্তা আইনে শাস্তি কমানো হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে চলমান মামলাগুলোয় সেটি বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। 

মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে, আইনটিকে ভালোভাবে যাচাই করার মতো কারিগরি জ্ঞানসম্পর্কিত ব্যক্তি আমি নই কিন্তু যেসব পরিবর্তনের কথা আমি শুনেছি তা প্রশংসনীয়। 

আইনটির বিস্তারিত খতিয়ে দেখে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করবেন বলে জানান জাতিসংঘের এই আবাসিক সমন্বয়কারী । 

পরে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হয়নি আবার সম্পূর্ণভাবে রহিতও হয়নি কিন্তু পরিবর্তনটা এতো বেশি হয়েছে যে পুরনো আইনের নামের ক্ষেত্রে সংশোধনী শব্দটা বলতে হতো, তাই নতুন আইনে সাইবার শব্দটি রাখা হয়েছে এর ব্যাপ্তি বাড়ানোর স্বার্থে।

আগে ডিজিটাল নিরাপত্তা আইনে  যে মামলাগুলো হয়েছে তার পরিণতি কী হবে, জানতে চাইলে তিনি বলেন, সেগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করবো। কারণ হচ্ছে, আইনের অবস্থান হচ্ছে, যেসব অপরাধ পুরোনো আইনে করা হয়েছে, সেই পুরোনো আইনে যে শাস্তি তা আদালত দিতে পারেন। সেখানে আমরা চিন্তাভাবনা করবো। এই আইনে যেহেতু শাস্তির পরিমাণ অনেকাংশেই কমানো হয়েছে এবং সরকারের ও আইনসভার উদ্দেশ্য সেই কমানোটা যাতে বাস্তবায়িত হয়, সেই চেষ্টা করা।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সাইবার নিরাপত্তা আইন জনগণের জন্য আরও ভোগান্তির কারণ হবে, এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, 'এ ব্যাপারে আমি ঢালাওভাবে মন্তব্য করতে চাই না। কিন্তু তারা জিনিসটা না পড়ে এই মন্তব্য করেছেন।'


একাত্তর/এআর

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর