কনসার্টের সময় নাচানাচিতে ভূকম্পনের সৃষ্টি!

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১০:০৬ পিএম

কনসার্টের সময় ভূকিকম্প! শুনতে অবাক লাগলেও এমনই এক ভীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ইতালির রাজধানী রোমের বাসিন্দারা। শহরের বিখ্যাত স্থাপনা সার্কাস ম্যাক্সিমাস এক কনসার্টের সময় উচ্চ বিটের তালে দর্শকরা এমনভাবে লাফাচ্ছিলেন যে, আশপাশের মানুষ মনে করেছিলেন কোন ভূমিকম্প হতে যাচ্ছে। এই ঘটনায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। 

গেলো সাত আগস্ট রোমের প্রাচীন সার্কাস ম্যাক্সিমাসে মার্কিন র‌্যাপার ট্র্যাভিস স্কটের কনসার্টের সময় এই ঘটনা ঘটে। ৩২ বছরের এই তারকা ইতালির রাজধানীর স্মৃতিসৌধে তার ইউটোপিয়া সফর শুরু কনেন। ট্র্যাভিস স্কটের নতুন অ্যালবামের নামও ইউটোপিয়া।

কনসার্টে ৬০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলো। স্কট কনসার্ট শুরু করার পর বিশাল আকারের সব সাউন্ডবক্স থেকে বিকট বিটের শব্দ ভেসে আসছিলো। আর এ সময় দর্শকদের জোরে জোরে লাফালাফি করার কারণে স্থানটিতে কম্পনের সৃষ্টি। স্থানীয়দের মনে হয়, ভূমিকম্প হচ্ছে। 

সিএনএন জানিয়েছে, ইতালির ফায়ার সার্ভিস বাসিন্দাদের কাছ থেকে শতশত কল পেয়েছে, যারা আশঙ্কা করেছিলো যে রাজধানীতে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞ জিওভানি ডায়ফেরিয়া বলেন, এতোগুলো দর্শকের নাচানাচির কারণে এক দশমিক তিন মাত্রার ভূকম্পনের সৃষ্টি হয়। 

এই কম্পন ৯ কিলোমিটার দূর থেকেও পরিমাপ করা যায়। কনসার্টের এমন দশা নিয়ে দেশটির প্রত্নতত্ত্ববিদরা তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। প্রাচীণ স্থানে এ ধরনের কনসার্ট আয়োজনের অনুমতি দেয়াতে নগর কর্তৃপক্ষকে একহাতে নিয়েছেন তারা। 

image


কলোসিয়াম প্রত্নতাত্ত্বিক উদ্যানের অন্তর্বর্তীকালীন পরিচালক আলফোনসিনা রুশো শহরের একটি প্রাচীন রোমান রথ-দৌড় এবং বিনোদনের স্থান সার্কাস ম্যাক্সিমাসে সব ধরনের পারফরম্যান্স বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এতে হুমকিতে পড়বে স্থাপনাগুলো। 

তিনি বলেন, সার্কাস ম্যাক্সিমাস একটি স্মৃতিস্তম্ভ। এটি একটি স্টেডিয়াম নয়, একটি কনসার্ট হল নয়। এই মেগা রক কনসার্টগুলো কাছাকাছি প্যালাটাইন হিলসহ অন্যান্য স্থাপনাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। স্টেডিয়ামে রক কনসার্ট করা উচিত, তবে জননিরাপত্তা বিপন্ন করা যাবে না। 


একাত্তর/আরবিএস  

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের রেশ সাইপ্রাসে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশটিকে রক্ষায় একটি যুদ্ধজাহাজ (ফ্রিগেট) পাঠাচ্ছে ইতালি।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর