পাকিস্তানে চীনা প্রকৌশলীদের কনভয়ে হামলায় নিহত ১১

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১১:১২ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে চীনা প্রকৌশলীদের বহন করা একটি কনভয়ে সন্ত্রাসী হামলায় ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে চার জন চীনা নাগরিক এবং ৯ জন পাকিস্তানী সেনা রয়েছেন। এরই মধ্যে হামলার দায়ভার নিয়েছে বেলুচ লিবারেশন আর্মি। 

পাকিস্তান সেনাবাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে। রোববার বেলুচিস্তানের গদরে ফকির এলাকায় এই হামলা চালানো হয়। গদরের ফকির ব্রিজে সাত গাড়ির একটি কনভয় যাচ্ছিলো। তাতেই হামলা চালায় সন্ত্রাসী হয়। 

এরপর দু’পক্ষের মধ্যেই ব্যাপক বোমাবাজি ও গোলাগুলি চলে। ঘটনার পর গদরে সতর্কতা জারি করা হয়েছে। যে কোনও যানবাহন শহরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।  

তাদের ধরতে পাকিস্তান সেনাবাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। এই হামলার মধ্যে, পাকিস্তানে চীনা কনস্যুলেট বেলুচিস্তান ও সিন্ধুতে বসবাসকারী তাদের নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে। হামলার ঘটনায় বেইজিং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। 

আরও পড়ুন: যুদ্ধের মধ্যে খুলে দেয়া হলো ওডেসার সৈকত

বেলুচ লিবারেশন আর্মির মাজিদ ব্রিগেড যা সুইসাইড স্কোয়াড হিসাবে পরিচিত, তারা চীনাদের ওপর এই হামলা চালানোর দাবি করেছে। সেই সঙ্গে তাদের তরফে জানানো হয়েছে, সামনের সময় এ ধরনের হামলা আরও জোরদার করা হবে। 

এদিকে, সব ধরনের প্রবেশ বন্ধ থাকায় বন্দরটি ঘেরাও করে রাখা হয়েছে। 'দ্য বেলুচিস্তান পোস্ট'-এর মতে, রোববার সকাল সাড়ে ন’টায় চিনা প্রকৌশলীদের কনভয়ের উপর হামলা শুরু হয়। যা প্রায় দুইটা পর্যন্ত চলে। এই হামলা ও এনকাউন্টারের বেশ কিছু ভিডিও নেটে ঘুরছে। 


একাত্তর/এসজে

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর