৮০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৭:৫৮ পিএম

উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার। টিসিবির জন্য চলতি অর্থবছরে এ তেল কিনতে খরচ হচ্ছে ১২৭ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে প্রতি লিটার তেলের দাম পড়বে ১৫৯ টাকা ৯৫ পয়সা।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠকে মোট আটটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে অন্যতম হলো, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৭৮৪ একর জমিতে চায়না ইকোনোমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠায় কেনাকাটার অনুমোদন দেয়া।

এ অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নির্মাণে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন এর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনাকাটা করা হবে। এতে অর্থায়ন করছে চীন সরকার।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান সাংবাদিকদের ব্রিফ করেন।

 

একাত্তর/কেএসএইচ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় আট হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় যোগ হবে আরো পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের...
এক মাস বন্ধের পর আবারও শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম। সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ট্রাকসেলে এবার পাওয়া যাবে ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর।
আওয়ামী লীগ সরকার দলীয়করণের মাধ্যমে এক কোটির ওপরে টিসিবি কার্ড দিয়েছিলো বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, তথ্য-উপাত্তের মাধ্যমে বাদ দিয়ে এই সংখ্যা ৫৬ লাখে নামিয়ে আনা...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর