ছয় লাখ নতুন টিসিবি কার্ড বিতরণ করা হবে: উপদেষ্টা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম

আওয়ামী লীগ সরকার দলীয়করণের মাধ্যমে এক কোটির ওপরে টিসিবি কার্ড দিয়েছিলো বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, তথ্য-উপাত্তের মাধ্যমে বাদ দিয়ে এই সংখ্যা ৫৬ লাখে নামিয়ে আনা হয়েছে। নতুন করে আরও ছয় লাখ কার্ড বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনাজপুরে জেলা প্রশাসন, সুধিজন ও টিসিবি ডিলারদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

এসময় চালের বাজার স্থিতিশীল রাখতে কয়েক লাখ টন চাল আমদানি করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ভারত থেকে ইতিমধ্যে চট্টগ্রামে ৫০ হাজার টন চাল এসেছে।  

তিনি বলেন, চালের দাম এমনভাবে স্থিতিশীল রাখা হবে যাতে, কৃষক ক্ষতিগ্রস্ত না হয়; আবার ভোক্তাও দুর্ভোগে না পড়েন। 

রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করে তিনি বলেন, এসময় খেজুর ও ছোলার দাম কমানো হবে। তাছাড়া বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে, পাশাপাশি মনিটরিং আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। 

একাত্তর/এসি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় আট হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
দেশে এই প্রথম বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ‘প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল’ গঠন করার মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের...
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় যোগ হবে আরো পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর